ব্রাজিলের ভয়, মরক্কোর বাধা কি পেরোতে পারবে?

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:২৩ এএম

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। কিন্তু ব্রাজিল সমর্থকদের জন্য ২০২৬ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে রোববার ভোর ৪টা থেকে। টুর্নামেন্টে গ্রুপ সি'র প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দুই দল ব্রাজিল আর মরক্কো। 

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট 'সারপ্রাইজ প্যাকেজ' মরক্কোর বিরুদ্ধে। এই ম্যাচে একদিকে থাকছে নেইমারহীন ব্রাজিল, অন্যদিকে আছে বদলে যাওয়া আর কৌশলে ভয়ংকর এক দল, আফ্রিকার ‘ডার্ক হর্স’ মরক্কো। 

বহুল-প্রতীক্ষিত আরেকটি হেক্সা মিশনের প্রথম ম্যাচে সেলেসাওদের আসল ভয়টা কোথায়? মরক্কোর বাধা পেরোতে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনাইবা কী? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক।

ব্রাজিলের ক্ষত ও আনচেলত্তির ছক

ব্রাজিল মানেই বিশ্বমঞ্চে ফেভারিট। এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে খেলা একমাত্র দলও তাঁরাই। কিন্তু এবারের গল্পটা আলাদা। ইতিহাসের সবচেয়ে কঠিন এবং নড়বড়ে কোয়ালিফাইং রাউন্ড পার করে যুক্তরাষ্ট্রে এসেছে সেলেসাওরা। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ইনজুরি থেকে। ইনজুরির কারণে রদ্রিগো, এডার মিলিতাও ও এস্তেভাওকে ছাড়াই ছক সাজাতে হয়েছে আনচেলত্তিকে। 

ইনজুরি দুর্ভাগ্যের অবশ্য এখানেই শেষ নয়। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও সম্প্রতি মাংসপেশীর ইনজুরিতে পড়ে দল ছাড়তে হয়েছে ফুলব্যাক ওয়েসলিকে। তার জায়গায় দলে যোগ দিয়েছেন এডারসন। তবে ব্রাজিলের সবচেয়ে বড় শঙ্কা তারকা ফুটবলার নেইমারের ইনজুরি নিয়ে। স্কোয়াডে থাকলেও কাফ ইনজুরি থেকে এখনও সেরে উঠেননি তিনি। ফলে আনচেলত্তি জানিয়ে দিয়েছেন মরক্কো ম্যাচে তার পরিকল্পনায় থাকছেন না নেইমার।

তবে ৬৭ ছুঁইছুঁই মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি দমে যাওয়ার পাত্র নন। নেইমার-রদ্রিগোর অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের ব্যাটন এখন ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। রিয়াল মাদ্রিদে যাকে বিশ্বসেরা বানিয়েছেন আনচেলত্তি নিজেই। সেই ভিনির গায়েই এবার ব্রাজিলের ১০ নম্বর জার্সি।

এছাড়া আক্রমণভাগে রাইট উইংয়ে আছেন বার্সেলোনার হয়ে গেল মৌসুমে ৭টি অ্যাসিস্ট ও ২১টি গোল করে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া। আর রক্ষণে ভরসা গোলরক্ষক অ্যালিসন ও আর্সেনালের সেন্টারব্যাক গ্যাব্রিয়েল মাগালহাস। মাঝমাঠে ক্যাসিমিরো-গিমারেজ জুটির ওপর দলের সাফল্য অনেকাংশে নির্ভর করবে। আক্রমণে পাকুয়েতার ভূমিকাও কোনো অংশে কম নয়।

মরক্কোর বিপক্ষে অল-আউট কৌশলে খেলতে আনচেলত্তি হয়তো ৪-২-৪  বা ৪-৩-৩ ফরমেশনে সাজাতে পারেন প্রথম একাদশ। আক্রমণভাগে নেইমারের অভাব দূর করতে কাজে লাগাতে হবে ভিনির গতি আর রাফিনিয়ার ক্রিয়েটিভিটিকে। তবে সেন্ট্রাল স্ট্রাইকার বা নাম্বার নাইনের ভূমিকায় কাকে দেখা যাবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এক্ষেত্রে ইগর থিয়াগো বা ম্যাথিউস কুনহার একজনকে একাদশে দেখার সম্ভাবনাই বেশি। 

ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন
ডিফেন্স: ড্যানিলো, মার্কুইনোস, গ্যাব্রিয়েল, স্যান্ড্রো
মিডফিল্ড: ক্যাসিমিরো, গিমারেজ, পাকুয়েতা
অ্যাটাক: রাফিনিয়া, কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র 

মরক্কোর খেলায় বিবর্তন: ‘লো ব্লক’ থেকে ‘হাই প্রেসিং’ ফুটবল

এবার আসা যাক আফ্রিকার চ্যাম্পিয়ন মরক্কোর কথায়। ২০২২ কাতার বিশ্বকাপে যারা ডিফেন্সিভ ফুটবল বা ‘লো ব্লকের’ মাস্টারক্লাস দেখিয়ে রূপকথা লিখেছিল, সেই মরক্কো কিন্তু গত চার বছরে অনেকটাই বদলে গেছে। তৎকালীন কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী বেলজিয়ান বংশোদ্ভূত কোচ মোহামেদ ওয়াহবি।

ওয়াহবির অধীনে মরক্কো এখন আর রক্ষণাত্মক দল নয়, তারা এখন বল পজেশন ধরে রেখে হাই-প্রেসিং ফুটবল খেলে। ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশন্সে তারা প্রতিপক্ষের বক্সে সবচেয়ে বেশি টাচ এবং সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ড গড়েছে।

মরক্কোর প্রধান অস্ত্র রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ, যিনি ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সে ৫টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন। তবে তাঁদের মূল ভরসার নাম আশরাফ হাকিমি, যিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং রাইট ব্যাক। দলে তাঁর ভূমিকা রাইট ব্যাক হলেও বর্তমানে মরক্কোর সেরা প্লেমেকারদের একজন তিনি। দলের নেতৃত্বের ভারও সামলাচ্ছেন ২৭ বছর বয়সী এই পিএসজি তারকা।

তবে ইনজুরি কেবল ব্রাজিলকেই ভোগাচ্ছে না, হানা দিয়েছে মরক্কো শিবিরেও। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পেয়েও বিশ্বকাপ শেষ হয়ে গেছে ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ এবং উইঙ্গার আবদে ইজ্জালজুলির। 

অন্যদিকে স্কোয়াডে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট-ব্যাক নুসাইর মাজরাউইকে নিয়ে রয়েছে শঙ্কা। তবে মাজরাউই ফিট থাকলে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। বিশেষ করে হাকিমি ডানদিক দিয়ে আক্রমণে উঠলে বাম দিকে নিচে নেমে দুই সেন্টারব্যাকের সাথে ব্যাক-থ্রি তৈরি করে ডিফেন্সে ভারসাম্য বজায় রাখার ভার থাকবে তাঁর ওপরই। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ৪-২-৩-১ ফরমেশনে খেলার সম্ভাবনাই বেশি।

মরক্কোর সম্ভাব্য প্রথম একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন
ডিফেন্স: মাজরাউই, রিয়াদ, ডিওপ, হাকিমি,
মিডফিল্ড: আয়নাউই, আমরাবাত;
      খানোউস, অউনাহি, দিয়াজ,
অ্যাটাক: সাইবারি

ব্রাজিলের ভয় ঠিক কোথায়?

প্রশ্ন হছে, মরক্কো ম্যাচে ব্রাজিলের ভয়টা তাহলে ঠিক কোথায়? প্রথমত, হেড-টু-হেড রেকর্ডে ব্রাজিল এগিয়ে থাকলেও, ২০২৩ সালের সবশেষ দেখায় এই মরক্কোই ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। তবে এর চেয়েও বড় শঙ্কার জায়গা হচ্ছে ৪-২-৪ ফরমেশনে ব্রাজিলিয়ান ফুলব্যাকদের দুর্বলতা স্পষ্ট। এক্ষেত্রে মরক্কোর আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজ যদি ব্রাজিলের উইং ধরে কাউন্টার অ্যাটাকে ওঠেন, তবে তাদের সামলাতে বেগ পেতে হবে সেলেসাও ডিফেন্সকে।

এছাড়া সাম্প্রতিক ফর্মও মরক্কোর পক্ষে। ২০২৩ আফ্রিকা নেশন্স কাপ থেকে বিদায়ের পর টানা ২২ ম্যাচে তারা হারেনি- যার মধ্যে টানা ১৯ ম্যাচে জয়ের দেখা পেয়েছে আশরাফ হাকিমিরা। অন্যদিকে, ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম ঠিক উলটো চিত্র দেখাচ্ছে। এবারের বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড তারা পঞ্চম স্থানে থেকে শেষ করেছে। আর এক ধাপ নিচে নামলেই বিশ্বকাপের মূল আসরে কোয়ালিফাই করার জন্য তাদেরকে খেলতে হতো আন্তঃমহাদেশীয় প্লেঅফ। অবশ্য অপ্টা সুপারকম্পিউটার বলছে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলই ফেবারিটি। 

যেভাবে বাধা পেরোতে পারে ব্রাজিল

আক্রমণাত্মক ফুটবল খেলা এই মরক্কোর বাধা টপকাতে ব্রাজিলের মূল অস্ত্র হতে পারে ‘কাউন্টার অ্যাটাকিং প্রেস’। মরক্কো যেহেতু এখন হাই-লাইন ডিফেন্সে খেলে এবং ওপরে উঠে প্রেস করে, তাই তাদের ডিফেন্স লাইনের পেছনের খালি জায়গা বা ‘স্পেস’ ব্যবহার করতে হবে ভিনিসিয়ুস-রাফিনহাদের।

পাশাপাশি আনচেলত্তির ট্রাম্পকার্ড হতে পারেন ১৯ বছর বয়সী তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওঁতে গিয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সাবস্টিটিউট হিসেবে নেমে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন এই ফরোয়ার্ড, যেমনটা তিনি গেল মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে করেও দেখিয়েছেন। এছাড়া মাঝমাঠে ক্যাসেমিরোদের নিশ্চিত করতে হবে যেন মরক্কোর মিডফিল্ড সেনসেশন নীল এল আয়নাউই আক্রমণভাগের খেলোয়াড়দের মাঝে বল ডিস্ট্রিবিউট করার যথেষ্ট সময় ও সুযোগ না পান।

সার্বিকভাবে একপাশে ব্রাজিলের সাম্বা জাদু, অন্যপাশে মরক্কোর অ্যাটলাস লায়ন্সের গর্জন। নিউইয়র্কের মাঠে আজ শুধু ফুটবলারদের লড়াই নয়, এটি আনচেলত্তি বনাম ওয়াহবির এক ট্যাকটিক্যাল লড়াইও বটে। ব্রাজিল কি পারবে তাদের হেক্সা মিশনের প্রথম ধাপ সফলভাবে পার করতে? নাকি মরক্কো আরও একবার বিশ্বকে চমকে দেবে? ভিনিসিয়ুস নাকি ব্রাহিম দিয়াজ- আজকের ম্যাচে কে হাসবেন শেষ হাসি? প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর