সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে রূপকথার গল্প লিখল কাতার

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম

নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন কাতারের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বুয়ালেম খুখির শেষ মুহূর্তের গোলে ড্র নিশ্চিত করে কাতার। ১টি করে ম্যাচ খেলে, বি-গ্রুপের সব দলেরই এক পয়েন্ট।

রূপকথার গল্প লিখল কাতার। ২০২২ সালে আয়োজক হয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলে। সেবার একটি ম্যাচও জিততে পারেনি। দ্বিতীয়বার বিশ্বকাপে অংশ নিয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী সুইজারল্যান্ডকে রুখে দিয়ে, এক পয়েন্ট অর্জন করে নিল কাতার। 

র‍্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা সুইজারল্যান্ড, ম্যাচের ১৭ মিনিটেই গোল দেয়। সফল পেনাল্টি কিকে সুইসদের লিড এনে দেন ব্রিল এমবোলো।

এরপর ম্যাচ জুড়ে স্বভাবতই সুইজারল্যান্ডের আধিপত্য। বেশিরভাগ সময় বল দখলে রাখে সু্ইসরা। আক্রমণ হানে একের পর এক। মোট ২৭টি শট নিয়েছে। তবে একটির বেশি গোল পায়নি সুইজারল্যান্ড। 

সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে বাজিমাত করেছে কাতার। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন বুয়ালেম খুখি। সেই সাথে উল্লাসে মাতোয়ারা হয় কাতার সমর্থকরা। এই গোলের পরপরই একরকম নিশ্চিত হয়ে যায়, ড্র হতে যাচ্ছে ম্যাচ। 

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগ আপ্লুত কাতার। নিজেদের ফুটবল ইতিহাসে এর চেয়ে বড় অর্জন তো আর নেই তাদের। 

সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে, একটি পয়েন্ট বাগিয়ে নিল কাতার। সেই সাথে জমে উঠল বিশ্বকাপে বি-গ্রুপের লড়াই। আগের দিন কানাডার বিপক্ষে বসনিয়াও ড্র করেছে। ১টি করে ম্যাচ খেলে, বি-গ্রুপের সব দলেরই ১ পয়েন্ট। এই গ্রুপ থেকে কারা যাবে নকআউট পর্বে, তা বলা মুশকিল এখন। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর