প্রথম ম্যাচেই তো বিশ্বকাপ জেতা যায় না: ব্রাজিল কোচ আনচেলত্তি

আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। প্রথম ম্যাচেই তো আর বিশ্বকাপ জেতা যায় না, বলেছেন ব্রাজিল কোচ। 

মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্র-নিয়ে বিচলিত নন তিনি। আনচেলত্তির বিশ্বাস, পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে তাঁর দল। 

অন্যদিকে, কঠিন ম্যাচে পিছিয়ে পড়ে ড্র করাতেও আত্মবিশ্বাস পাচ্ছেন ভিনিসিয়াস। ভুলভ্রান্তি শুধরে এবং ঘাটতির জায়গাগুলো বুঝে উন্নতির লক্ষ্য এখন সেলেসাওদের।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, প্রথমার্ধে দল ভালো খেলেনি। (আমরা) অপ্রয়োজনীয় ফাউল করেছি, অনেক বল হারিয়েছি। সে তুলনায় দ্বিতীয়ার্ধে দলের পারফরমেন্স ভালো হয়েছে। আত্মবিশ্বাস হারানো যাবে না। এই ফলাফল মোটেও খারাপ নয়। পরের ম্যাচে আমরা আরও লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।

প্রথম ম্যাচে আশানুরুপ ফল না পেলেও আশাবাদী ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তিনি বলেছেন, এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। প্রতিপক্ষও ছিল শক্তিশালী। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে পিছিয়ে পড়েও ড্র করায় দলের আত্মবিশ্বাস বাড়াবে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের অনেক উন্নতি করতে হবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর