সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে স্বরূপে ফিরেছে স্পেন  

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল। এদিকে বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান।   

 বিশ্বকাপের শুরুটা হতাশার ছিল স্পেনের। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র। এমন হোঁচটে ইউরো চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কাও জেগেছিল। কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়ে দুর্দান্ত কামব্যাক স্পেনের। সৌদির বিপক্ষে প্রথম ২৪ মিনিটেই ৩ গোল দেয় ফুয়েন্তের দল।

১০ মিনিটে লামিন ইয়ামাল স্পেনকে প্রথম লিড এনে দেন। বিশ্বকাপে এটি ইয়ামালের প্রথম গোল। এরপর ২১ মিনিটে লিড দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারসাবাল। এর ৩ মিনিট পরই নিজের জোড়া পূর্ণ করেন ওয়ারসাবাল।

বিরতির পর পর আত্মঘাতী গোলে লিড আরও বাড়ে স্পেনের। ডিফেন্সিভ ফুটবলে সৌদি চাপ তৈরি করতে পারেনি শক্তিশালী প্রতিপক্ষের উপর। বরং স্পেনের ছন্দময় ফুটবলে দিশেহারা ছিল।সৌদির প্রথম অন টার্গেটে শট ছিল ৮০ মিনিটের পর। এই জয়ে নকআউট পর্বের পথে ভালো অবস্থানে পৌঁছে গেল স্পেন।

এদিকে ইরানের রক্ষণদুর্গের সামনে অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের। ২২টি শট নিয়েও গোল করতে পারেনি বেলজিয়ানরা। ইরানি গোলক্ষক একাই ৭টি সেভ করেছেন। এর মধ্যে ৬০ মিনিটে যে সেভটি করেছেন, তা এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম সেরা।

৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এরপর কয়েকবার দারুন সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইরান।

পর পর দুই ম্যাচ ড্র করে দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে টিকে রইলো মধ্যপ্র্যাচ্যের দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে, নানা প্রতিকূলতা অতিক্রম করে ইরান এবার বিশ্বকাপ খেলছে।  যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া ইরান, একই স্পিরিট খেলার মাঠেও ধরে রেখেছে। বেলজিয়ামের সাথে ড্র সেই বার্তাই দেয়।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর