ছয় বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার রোনালদো 

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৬টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার পাশাপাশি পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালকে বড় জয় পেতে অবদানের পাশাপাশি নিজেকেও অনন্য উচ্চতায় নিয়ে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে ৬ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন সিআর সেভেনখ্যাত এই তারকা। পর্তুগালের জার্সিতেও রোনালদোর এখন সর্বাধিক বিশ্বকাপ গোল।

ডিআর কঙ্গোর বিপক্ষে নিস্প্রভ রোনালদোকে দেখে অনেকে তার সমাপ্তির এপিটাফ লিখতে বসেছিল। কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে, সিআর সেভেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। নামের পাশে ৫টি ব্যালন ডি’অর, ক্যারিয়ারে ৯৭৫ গোলই প্রমাণ করে সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র তিনি নন।

গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। আর সেই সাথে নিজের ষষ্ঠ বিশ্বকাপ অনন্য রেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। রোনালদোই প্রথম ৬ বিশ্বকাপে গোলের কীর্তি যার ঝুলিতে। যে কীর্তি লিওনেল মেসিরও নেই।

জোড়া পূর্ণ করে শ্রেষ্ঠত্বের সিংহাসনে আরো একটি পালক যোগ করেন রোনালদো। ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড নিজের করে নেন।

এর আগে ২০১৮ বিশ্বকাপে ৪ গোল করেছিলেন সিআর সেভেন। বাকি সব বিশ্বকাপে ছিল ১টি করে গোল। আর এবার দ্বিতীয় ম্যাচেই নামের পাশে ২ গোল। 

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘খুব কঠিন এক সপ্তাহ গেছে। বিশেষ করে কোচ ও আমার জন্য। ভালো খেললে, রোনালদো গ্রেট। আর খারাপ খেললে, তিনি শেষ, তিনি বুড়ো। সবসময় এমনটি হয়। তবে আমি আমার কাজের প্রতি বিশ্বাস রাখি।’      

গোল উদযাপন করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফিফার সৌজন্যে এই ম্যাচের রেকর্ড দুই মহাতারকাকে এক বিন্দুতে মিলিয়ে দিল। বিশ্বকাপ ইতিহাসে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মাঝে সর্বোচ্চ দিন ব্যবধানের রেকর্ডটি এখন মেসি ও রোনালদোর। আশ্চর্য বিষয় মেসি ও রোনালদো দুজনেরই বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মাঝে ২০ বছর ১১ দিনের ব্যবধান।

বিশ্বকাপে মাত্র তিন ফুটবলার নিজ নিজ দেশের সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ডধারী। ডেনমার্ক কিংবদন্তি মাইকেল লাউড্রপের সেই রেকর্ডে আগের ম্যাচেই ভাগ বসান মেসি। এবার সেই ক্লাবে তৃতীয় হিসেবে নাম লেখালেন রোনালদো।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর