৯৮১ দিনের অপেক্ষা শেষে ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:২৭ এএম

ম্যাচের ৭৬ মিনিটে এল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। সাইডলাইনে বদলি বোর্ডে ভেসে উঠল নেইমারের জার্সি নাম্বার। পুরো স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। মাতেউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামলেন নেইমার। তাতে অবসান ঘটল দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষার। ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে খেলতে নামলেন নেইমার।

নেইমারের ফেরার ম্যাচে ব্রাজিল বড় ব্যবধানের জয় পেয়েছে। ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে অন্য গোলটি করেছেন কুনিয়া। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল।

স্কটল্যান্ড ম্যাচের আগে নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে মেনিসকাস চোটে পড়েন নেইমার। ওই চোট নেইমারকে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়। এরপর ক্লাবের জার্সিতে ফিরলেও জাতীয় দলে আর ফেরা হচ্ছিল না নেইমারের।

নেইমারকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চললেও বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে রাখেন আনচেলত্তি। কিন্তু আবার চোটে পড়েন নেইমার। এতে ম্যাচ খেলা নিয়েও শঙ্কা জাগে। তবে নেইমার দ্রুত ফিট হতে থাকেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। গতকাল ম্যাচের ৭৬ মিনিটে নেইমার মাঠে নামতেই হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত বিপুল সংখ্যক ব্রাজিল সমর্থকের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

ম্যাচ শেষে নেইমারের ফেরা প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয়েছে, ও (নেইমার) এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল। তাই আমি ওকে সুযোগ দিয়েছি। সে দারুণভাবে প্রস্তুতি নিয়েছে এবং বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। ওর গুণগত মানের কারণে আমি বিশ্বাস করি, সে খেলতে পারে এবং দলকে সাহায্য করতে পারে। আমার মনে হয়, অল্প কয়েক মিনিট খেললেও ও ভালো করেছে।’

নেইমার মাঠে নামার আগে অবশ্য দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন তিনি। এরপর বিরতির ঠিক আগে হেডে নিজের দ্বিতীয় গোলটিও করেন রেয়াল মাদ্রিদ উইঙ্গার।

ম্যাচ শেষে নেইমার প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমার মনে হয় সবাই ভালো খেলেছে। আমরা দল হিসেবে খেলেছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ইতিবাচক দিক আছে। যেমন নেইমারের বদলি হিসেবে মাঠে নামা, যা আমাদের সাহায্য করতে পারে।’

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর