চেকদের উড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস মেক্সিকোর

আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:০৩ এএম

সাউথ আফ্রিকা ও সাউথ কোরিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। সেই ধারাবাহিকতায় গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচেও জয় আদায় করেছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজকরা।

ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। তাতে দেশটির নাম উঠেছে ইতিহাসে। বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের তিন ম্যাচেই জিতল মেক্সিকো।

৫৫ মিনিটে মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন মাতেও চাভেস। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কুইনোনেস। আর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান আলভারো ফিদালগো। ৩-০ গোলের জয়ে নিশ্চিত হয়, ৩ ম্যাচে পূর্ণাঙ্গ ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষদল হয়ে নকআউটে যাচ্ছে মেক্সিকো।

এর আগে গ্রুপ পর্বে মেক্সিকোর সেরা সাফল্য ছিল দুই জয় ও এক ড্র। ১৯৮৬ এবং ২০০২ সালের বিশ্বকাপে তারা এই কীর্তি গড়েছিল। ওই দুটি আসরের সঙ্গেই জড়িয়ে আছে হাভিয়ের আগিরের নাম। ১৯৮৬ সালে তিনি ছিলেন খেলোয়াড়, আর ২০০২ সালে দলের কোচ।

উল্লেখ্য, আগামী বুধবার ভোরে নকআউট ম্যাচ খেলতে নামবে মেক্সিকো। তবে রাউন্ড অব থার্টি টু-র ওই ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ কে হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর