ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা। ম্যাচের যোগ করা সময়ে গোল করে, কানাডার ঐতিহাসিক জয়ের নায়ক অধিনায়ক স্টিভেন এস্টাকিও। শেষ ষোলোতে নেদারল্যান্ডস অথবা মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পাবে কানাডা। 

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৭:৫৫ এএম

সাউথ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা। ম্যাচের যোগ করা সময়ে গোল করে, কানাডার ঐতিহাসিক জয়ের নায়ক অধিনায়ক স্টিভেন এস্টাকিও। শেষ ষোলোতে নেদারল্যান্ডস অথবা মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পাবে কানাডা। 

শেষ বত্রিশের লড়াইয়ে মাঠে নেমেই নতুন ইতিহাস লিখেছে সাউথ আফ্রিকা ও কানাডা। ফুটবল বিশ্বকাপে এটাই যে এ দুই দেশের প্রথমবার নকআউট দর্শন। দু'দলের সামনেই প্রথমবার শেষ ষোলতে জায়গা করে নেয়ার হাতছানি। 

পরের রাউন্ডে যেতে মরিয়া কানাডা ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। সে তুলনায় সাউথ আফ্রিকা আক্রমণে গিয়েছে অনেক কম। বল দখলে রেখেছে বেশি।  

প্রথমার্ধের শেষে ডি-বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি দাবি করেছিল কানাডা। কিন্তু রেফারি পেনাল্টি না দেওয়ায় হতাশ হয় বিশ্বকাপের সহ-আয়োজকেরা। সেই হতাশা কাটিয়ে বিরতির পর আরো আক্রমণাত্মক কানাডিয়ানরা।

একের পর এক আক্রমণ রুখে দিয়ে, ম্যাচ টাইব্রেকারের দিকে নিয়ে যাওয়াই ছিল সাউথ আফ্রিকার লক্ষ্য। তবে কানাডার চেষ্টা বৃথা যায়নি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে, অধিনায়ক স্টিভেন এস্টাকিওর নিখুঁত এক শটে, গোল আদায় করে নেয় কানাডা।

এই গোলের পর নিশ্চিত হয়ে যায় সহ-আয়োজকদের জয়। ইতিহাস গড়ে, কানাডাকে শেষ ষোলতে নিয়ে গেলেন এস্টাকিও। এর আগে, দুই বিশ্বকাপ খেলে গ্রুপ পর্বই পার হতে পারেনি কানাডা। ছিল না কোনো জয়। এমন ঐতিহাসিক জয়ের নায়ক বিশেষ মুহূর্তে স্মরণ করলেন বাবা-মাকে। বছর তিনেক আগে, প্রায় একই সাথে বাবা-মা দুজনকেই হারান এস্টাকিও। 

কানাডার অধিনায়ক স্টিভেন এস্টাকিও বলেন, ‘আমি যা করেছি তা আমার বাবা-মায়ের জন্যই সম্ভব হয়েছে। আমার মেয়ে, ভাই, বন্ধুরা, সবার অবদান রয়েছে এ্ই অর্জনে। আমাদের বিশ্বাস ছিল, আমরা পারবো। শেষ ষোলতে নেদারল্যান্ডস বা মরক্কো, যে দলই আসুক, তাদেরকে হারানোরও বিশ্বাস রয়েছে।’ 

রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন স্টিভেন এস্টাকিও। বিশ্বকাপের নকআউট পর্বে যোগ করা মিনিটে জয়সূচক গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে জাপানের বিপক্ষে যোগ করা মিনিটে গোল করে বেলজিয়ামকে জিতিয়েছিলেন নাসের শাদলি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর