নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:০৩ এএম

বিশ্বকাপে জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার ওয়ার্মআপ করলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি এই ব্রাজিল তারকার। কোচ কার্লো আনচেলত্তি নেইমারের সঙ্গে কথা বলেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে তাঁর কার্যকারিতা বেশি প্রয়োজন হতো বলে মনে করেন সেলেসাও কোচ।

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ক্যাসেমিরো আর মার্তিনেল্লির গোলে ব্রাজিলের জয়োল্লাস। এসেছে শেষ ষোলোর টিকিট কাটার আনন্দ। কিন্তু উদযাপনের মাঝেও ভক্তদের মনে প্রশ্ন, পুরোটা সময় নেইমার কেন বেঞ্চে বসে কাটালেন?

ম্যাচ শুরুর বেশ আগেই ব্রাজিলের গণমাধ্যমগুলোর খবর ছিল, জাপান ম্যাচেও শুরুর একাদশে থাকছেন না নেইমার। তবে বদলি হিসেবে নামবেন, তা নিশ্চিত হওয়া গিয়েছিল তাঁকে ওয়ার্মআপ করতে দেখে। কিন্তু শেষ পর্যন্ত আর মাঠে নামা হয়নি তাঁর।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমারের সঙ্গে কথা বলেছিলাম। গোল শোধ করতে না পারলে ৬০ মিনিটে ওকে নামাতাম। কিন্তু সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করি। এক্সট্রা টাইমে নেইমারকে খেলাতাম।’

বিশ্বকাপের আগে আনচেলত্তির অধীনে মাত্র ১২ ম্যাচ খেলার সুযোগ হয়েছে ব্রাজিলের। আসরের শুরুটা মরক্কোর সঙ্গে ড্র দিয়ে হলেও ধীরে ধীরে কক্ষপথে ফিরছে সেলেসাওরা। কোচের কৌশলী চাল বা ‘ট্যাকটিক্যাল মাস্টারক্লাসেই’ এসেছে জাপান বধের আনন্দ।

একমাত্র কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি রয়েছে আনচেলত্তির। ব্রাজিল ফিরবে পুরোনো রূপে—সেই আশায় রিয়াল মাদ্রিদ থেকে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে উড়িয়ে আনা। ধীরে ধীরে সেটারই ফল পেতে শুরু করেছে সেলেসাওরা।

শেষ বত্রিশের ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেটার জন্য যে পুরোদস্তুর প্রস্তুত ব্রাজিল, ভক্তদের বাঁধভাঙা উল্লাস তারই প্রমাণ।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর