গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ। অন্যদিকে আর্লিং হালান্ডেরও ৫ গোল। কে জিতবে গোল্ডেন বুট, সেই অনুমান করা যাচ্ছে না।  

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ। অন্যদিকে আর্লিং হালান্ডেরও ৫ গোল। কে জিতবে গোল্ডেন বুট, সেই অনুমান করা যাচ্ছে না।  

ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে বিশ্বব্যাপী ইংলিশদের সুখ্যাতি। সেই ইংলিশরাই বাদ পড়তে বসেছিল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর কাছে হেরে। জোড়া গোল করে থ্রি লায়ন্সকে বাঁচান হ্যারি কেইন। কেইনকে ঘিরে তাই গ্যালারি জুড়ে জয়ধ্বনি।
    
ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘অসাধারণ অনুভূতি। খুব রোমাঞ্চকর একটি ম্যাচ হলো। প্রথমার্ধে কঙ্গোর কিপার অবিশ্বাস্য কিছু সেভ করেছে। আমাদের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল। গর্বিত হওয়ার মতো একটি দিন আমাদের। আমি সবাইকে বলেছি, জয়টা উপভোগ করো।’

জোড়া গোলে কেইন শুধু ইংল্যান্ডকে জেতাননি। নিজেও উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার টপ চার্টে। 

৬টি করে গোল দিয়ে মেসি ও এমবাপে যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ স্কোরার। ৫ গোল দিয়ে এরপরই হ্যারি কেইনের অবস্থান। নরওয়েকে শেষ ষোলতে তোলা আর্লিং হালান্ডেরও আসরে ৫ গোল। ভিনিসিয়াস জুনিয়র ও উসমানে দেম্বেলেও আছেন রেইসে। এ দুজনের গোলসংখ্যা ৪টি।

এবারের মতো গোল উৎসব এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। দ্রুততম ১০০ গোল, এমনকি দুশো গোলেরও রেকর্ড হয়ে গেছে। 

নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। ডেম্বেলেও হ্যাটট্রিক করেছেন নরওয়ের বিপক্ষে। একাধিক ম্যাচে জোড়া গোল আছে এমবাপে ও হ্যারি কেইনের। জোড়া গোল আছে হালান্ড, ভিনিসিয়াস ও রোনালদোরও। 

একের পর এক গোলে রেকর্ডবুকের পাতা ওলট পালট হয়ে যাচ্ছে। এমবাপে, কেইন এরই মধ্যে নিজ দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোরার এখন মেসি। চলতি বিশ্বকাপেই মেসির এ রেকর্ড আবার ভেঙে দেয়ার সম্ভাবনা এমবাপের।

মহা তারকাদের গোল উৎসবের ভিড়ে, কে জিতবে এবারের গোল্ডেন বুট, তা এখন বিলিয়ন ডলার প্রশ্ন। 

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
তিন সন্তানের হাত ধরে মাঠে ঢুকলেন মেসি। আতশবাজিতে আলোকিত আকাশ। জাতীয় সংগীত বাজল। গলা ভিজে এল তাঁর। আর গ্যালারি? এক সুরে গেয়ে উঠল, 'লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।'
এই ম্যাচে মেসিকে রীতিমতো রাজকীয় সম্মাননা দেয় আর্জেন্টিনা। আর নিজের শেষ ম্যাচটাও মেসি রাঙিয়েছেন নিজের মতো করে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলেই প্রত্যক্ষ অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল...
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর