শাহ সিমেন্ট-ইমা মিডিয়া কাপ ফুটবল

ডিবিসিকে হারাল ইনডিপেনডেন্ট টেলিভিশন

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শাহ সিমেন্ট–ইমা মিডিয়া কাপ ফুটবল ২০২৬ (সিজন–১)’। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা–EMMA)-এর উদ্যোগে এবং দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘শাহ সিমেন্টের’ প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত চারদিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গতকাল বুধবার।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। শাহরিয়ার হাসান ও মাঝহারুল ইসলামের গোলে ডিবিসিকে ২-০ গোলে হারিয়েছে ইনডিপেনডেন্ট। আজও অবশ্য মাঠে নামবে টেলিভিশনটি। আজ বেলা ৩টার ম্যাচে ইনডিপেনডেন্টের প্রতিপক্ষ চ্যানেল ওয়ান।

অবশ্য নিজেদের প্রথম ম্যাচে নাগরিক টিভির কাছে ১-০ গোলে হেরেছিল ইনডিপেনডেন্ট। তবে সেই ধাক্কা সামলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি।

গতকাল ঢাকার বনানী মাঠ (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) এলাকায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের একটি বড় প্ল্যাটফর্ম। মাঠে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মীদের অংশগ্রহণে শুরু থেকেই দেখা যায় প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ।

স্পন্সর হিসেবে রয়েছে আরও কয়েকটি বড় ব্র্যান্ড—কফি পার্টনার হিসেবে আমা কফি, বেভারেজ পার্টনার হিসেবে ফ্রেশ এবং আইসক্রিম পার্টনার হিসেবে ইগলু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চারদিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই। সেদিন বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী পুরস্কার অনুষ্ঠিত হবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর