টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে মিশর

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহ’র মিশর। আর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া।   

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহ’র মিশর। আর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলো অস্ট্রেলিয়া।   

টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুরুতে লিড নেয় মিশর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতি গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তবে, নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

অস্ট্রেলিয়া প্রথম ও চতুর্থ শট মিস করলেও, মিশর কোন ভুল করেনি। চার শটের চারটিই জালে জড়িয়েছেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করে মিশর। এর আগে ৯২ বছর পর চলতি বিশ্বকাপের নকআউটে ‍উঠেই মোহামেদ সালাহ’র দল ইতিহাস গড়েছিল।

খেলা শেষে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ বলেন, ‘আজকের দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি দিন। দলের সাথে ইতিহাস গড়েছি এবং চোট থাকা সত্ত্বেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এর আগে আমরা কখনোই গ্রুপ পর্ব পার হতে পারিনি। এবার আমরা কোয়ালিফাই করেছি। এখন আমি পরবর্তী রাউন্ডেও কোয়ালিফাই করতে চাই।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর