ফ্রান্স-প্যারাগুয়ে: শেষ ষোলোর টিকিট কার হাতে?

ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে দারুণ ছন্দে। ফিলাডেলফিয়ার গরম অস্বত্বির কারণ হতে পারে দেশমের দলের। ম্যাচ শুরু রাত ৩টায়।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

ফেবারিট ফ্রান্স নাকি জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি-টু থেকে কে যাবে শেষ ষোলোতে। টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফ্রান্স সবদিক থেকে এগিয়ে। তবে, জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে আছে দারুণ ছন্দে। ফিলাডেলফিয়ার গরম অস্বত্বির কারণ হতে পারে দেশমের দলের। ম্যাচ শুরু রাত ৩টায়।    

একদিকে টুর্নামেন্টের অপ্রতিরোধ্য ফেভারিট ফ্রান্স, অন্যদিকে জায়ান্ট-কিলার প্যারাগুয়ে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে যেন ১৯৯৮-এর সেই রোমাঞ্চের পুনরাবৃত্তির অপেক্ষা। 

দিদিয়ে দেশমের ফ্রান্স এই টুর্নামেন্টে এককথায় নিখুঁত। চার ম্যাচে চার জয়, প্রতিপক্ষের জালে দিয়েছে ১৩ গোল, হজম করেছে মাত্র দুটি। গ্রুপ পর্বে নরওয়ে, ইরাক ও সেনেগালকে উড়িয়ে দেওয়ার পর রাউন্ড অফ থার্টি-টু'তে সুইডেনকে হারিয়েছে দাপুটে ৩-০ ব্যবধানে।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মাত্র এক ধাপ দূরে থাকা ফরাসী জিনিয়াস কিলিয়ান এমবাপে এ ম্যাচেও থাকবেন স্পটলাইটে। প্যারাগুয়ের রক্ষণভাগ চূর্ণ করতে প্রস্তুত নাম্বার টেন।

তাকে যোগ্য সঙ্গ দিতে থাকছেন মাইকেল ওলিসে, টুর্নামেন্টে অ্যাসিস্টের দিক থেকে পেলের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়া অপেক্ষা মাত্র। উইংয়ে উসমান দেম্বেলে ও বারকোলার গতি ফরাসি আক্রমণভাগকে করে তুলেছে আরও ভয়ঙ্কর।  

ফ্রান্সের ফরোয়ার্ডে খেলোয়ার ব্রাডলি বারকোলা বলেন, ‘এমন খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারাটা আমি ভীষণ উপভোগ করি। আমরা একসঙ্গে বল আদান-প্রদান করি, একসঙ্গে আক্রমণ করি, আবার একসঙ্গে রক্ষণও সামলাই। তাই খেলাটা উপভোগ না করে উপায় নেই।’

তবে, ফ্রান্সের এই সাজানো আক্রমণের সামনে বড় পরীক্ষা প্যারাগুয়ের ‘লো ব্লক’ ডিফেন্স। কাউন্টার-অ্যাটাকেও ভয়ংকর প্যারাগুয়ে। 

ব্রাডলি বারকোলা আরও বলেন, ‘তারা অনেক নিচে নেমে রক্ষণ করবে। তাই আমাদের বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। মাঝেমধ্যে নিচে নেমে বল নিতে হবে, সেখান থেকে আবার আক্রমণ গড়ে তুলতে হবে। এভাবেই আমরা সুযোগ তৈরি করতে পারব।’

গুস্তাভো আলফারোর শিষ্যরা আগের রাউন্ডেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে রূপকথার জন্ম দিয়েছে। জুলিও এনসিসোর কাউন্টার অ্যাটাকিং, গতি আর মিডফিল্ডার ডিয়েগো গোমেজের ফেরা প্যারাগুয়েকে স্বপ্ন দেখাচ্ছে। 

প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো, ‘আমাদের বুঝতে হবে যে সামনে ঝড় আসছে, আর বজ্রপাতের আঘাত সামাল দেওয়ার জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত রাখতে হবে। ফ্রান্সের বিপক্ষে গরমই হতে পারে বড় সুবিধা।’

প্যারাগুয়ে ইতিহাস গড়ার নেশায়, ফ্রান্স ইতিহাস ধরে রাখার প্রত্যয়ে। ফিলাডেলফিয়ায় আজ এক মহারণের অপেক্ষা। 

উসমান দেম্বেলে ও বারকোলার বিদ্যুৎগতিতে দুই প্রান্ত প্রসারিত করে প্যারাগুয়ের ফুলব্যাকদের চেপে ধরা, আর মাঝে জায়গা খুলে দেওয়া এমবাপ্পের জন্য।তবে সতর্কবার্তাও আছে–প্যারাগুয়ে জমাট লো-ব্লক-এ খেলে দ্রুত কাউন্টার-অ্যাটাকে ভয়ংকর। জার্মানিকে বিদায় করে দেওয়া দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর