জার্মানির পর এবার ফ্রান্সকে বিদায় দেবে প্যারাগুয়ে?

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

একদল উড়ছে বিশ্বজয়ের স্বপ্নে, আর অন্য দল বিশ্বকে চমকে দিয়ে লিখে চলেছে নতুন এক রূপকথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং জার্মানিকে বিদায় করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা প্যারাগুয়ে। 

একদিকে এমবাপে-অলিসে-বারকোলাদের গোলবন্যা, অন্যদিকে লাতিনদের জমাট রক্ষণ আর পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ। প্রশ্ন হচ্ছে, প্যারাগুয়ে কি পারবে আরও একটি বড় অঘটন ঘটিয়ে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে আটকে দিতে? নাকি ফরাসি ঝড়ে উড়ে যাবে লাতিনরা? চলুন সে আলোচনাতেই যাওয়া যাক।

ফরাসিদের 'আনস্টপেবল' আক্রমণভাগ

এবারের বিশ্বকাপে ফ্রান্স রীতিমতো অপ্রতিরোধ্য। কোচের দায়িত্ব ছাড়ার আগে দিদিয়ের দেশম যেন তার দলের আক্রমণভাগের হ্যান্ডব্রেক পুরোপুরি ছেড়ে দিয়েছেন। রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফ্রান্স জানান দিয়েছে, কেন তারা এবারের আসরের শিরোপা জেতার প্রধান দাবিদার। কিলিয়ান এমবাপ্পে ইতোমধ্যেই করে ফেলেছেন ৬টি গোল, ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৮-তে। তবে কেপ ভার্দের বিপক্ষে গোল করে লিওনেল মেসিও নিজের গোলসংখ্যাটাকে ২০-এ উন্নীত করেছেন। তাই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা মেসি-এমবাপ্পের মধ্যে বেশ জমে উঠেছে।

তবে ফরাসিদের শক্তির জায়গাটা শুধু কিলিয়ান এমবাপ্পেই নন, মাইকেল অলিসের অ্যাসিস্টের জাদুও টুর্নামেন্ট মাতাচ্ছে। অলিসে ইতোমধ্যেই ৫টি অ্যাসিস্ট দিয়েছেন এবারের আসরে। আর মাত্র ১টি অ্যাসিস্ট করলেই এক বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করাদের তালিকার শীর্ষস্থানে পেলের পাশে বসবেন তিনি। আর ২টি অ্যাসিস্ট দিলে রেকর্ডটি এককভাবে হবে তাঁর।

এমবাপ্পে ও অলিসের পাশাপাশি দুর্দান্ত ফর্মে আছেন ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলেও। এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে ৪টি গোল ও ২টি অ্যাসিস্ট দিয়েছেন দেম্বেলে। এছাড়া বারকোলার অবদান ২টি গোল ও ১টি অ্যাসিস্ট। 

সার্বিকভাবে, ফ্রান্স তাদের শেষ ৪ ম্যাচের প্রতিটিতেই ৩ বা তার বেশি গোল করেছে। ফলে বোঝাই যাচ্ছে, প্যারাগুয়ের ডিফেন্সকে কতটা কঠিন পরীক্ষা দিতে হবে এই ফ্রান্সের ফ্রন্টলাইনের বিপক্ষে।

প্যারাগুয়ের রূপকথা ও জার্মানি বধ

তবে ফ্রান্স ফেভারিট হলেও প্যারাগুয়েকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্ব পার করে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিদায় করে দিয়েছে তারা। এই জয়ের পর প্যারাগুয়েতে রীতিমতো জাতীয় ছুটি ঘোষণা করে দেশটির সরকার।

এই রূপকথার মূল কারিগর হলেন হুলিও এনসিসো। স্ট্র্যাসবুর্গের এই ফরোয়ার্ড জার্মানির বিপক্ষে দুর্দান্ত এক হেডে গোল করেন। এই বিশ্বকাপে প্যারাগুয়ের হয়ে সবচেয়ে বেশি গোলে শট, সবচেয়ে বেশি ড্রিবলিং আর সবচেয়ে বেশি গোল পজিশন তৈরি করেছেন তিনি। এছাড়া গোলপোস্টে আছেন অরলান্দো হিল, যার দুর্দান্ত কিপিং জার্মানির বিদায়ঘন্টা বাজিয়ে দিয়েছিল রাউন্ড অব ৩২-তে।

লাতিন আমেরিকার এই দলটির প্রধান অস্ত্র হলো তাদের কঠোর শারীরিক ফুটবল এবং জমাট, আঁটসাঁট রক্ষণ। ফ্রান্সের শুরুর দিকের আক্রমণগুলো যদি তাঁরা রুখে দিতে পারে, তবে প্রতি-আক্রমণে ফরাসিদের ভড়কে দেওয়ার ক্ষমতা এনসিসোদের রয়েছে।

ফিলাডেলফিয়ার ১০০ ডিগ্রি তাপমাত্রা ও ট্যাকটিকাল যুদ্ধ

এই ম্যাচের ভাগ্য নির্ধারণে ফুটবলারদের দক্ষতার পাশাপাশি প্রকৃতিরও বড় একটা ভূমিকা থাকবে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে ম্যাচ চলাকালীন তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে। সাথে রয়েছে বজ্রঝড়ের পূর্বাভাস। এই তীব্র গরমের কারণে ম্যাচের কৌশল দু’দলই পরিবর্তন আনতে পারে। কেননা এই গরমে একটানা হাই-প্রেসিং ফুটবল খেলা প্রায় অসম্ভব, তাই দুই দলই হয়তো ছোট ছোট পাসে এনার্জি বাঁচিয়ে খেলার দিকে ঝুঁকতে পারে। 

এক্ষেত্রে ফ্রান্স এগিয়ে থাকবে। কারণ ফরাসি বেঞ্চের গভীরতা অসাধারণ। মূল একাদশের বাইরেও ফ্রান্সের একাধিক বিশ্বমানের খেলোয়াড় আছেন, যারা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে চোটের কারণে নির্ভরযোগ্য মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনি এই ম্যাচে খেলছেন না, তার জায়গায় দেখা যেতে পারে মানু কোনেকে।

ইতিহাস কি বলছে?

এবার একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক। বিশ্বকাপে এর আগে দুবার দেখা হয়েছে এই দুই দলের। ১৯৫৮ সালে ফ্রান্স জিতেছিল ৭-৩ গোলে, আর ১৯৯৮ সালে, যখন বর্তমান কোচ দিদিয়ে দেশম নিজে ফ্রান্সের অধিনায়ক ছিলেন, তখন প্যারাগুয়েকে গোল্ডেন গোলে ১-০ ব্যবধানে হারিয়েছিল ফরাসিরা। আজ পর্যন্ত প্যারাগুয়ে কখনই ফ্রান্সকে হারাতে পারেনি।

পরিসংখ্যান আর শক্তির বিচারে অপটা সুপারকম্পিউটার বলছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের জয়ের সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৭ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ১৩ দশমিক ৬ শতাংশ। সব মিলিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৮৬ দশমিক ৬ শতাংশ।

কাগজে-কলমে ফ্রান্স অনেকটা এগিয়ে থাকলেও, ফুটবল অনিশ্চয়তার খেলা। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে প্রমাণ করেছে, তাদের হারানোর কিছু নেই। তারা যদি ম্যাচটিকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তবে আরও একটি মহাকাব্যিক অঘটন ঘটতেই পারে। 

প্রশ্ন হচ্ছে, এমবাপ্পে-অলিসেরা কি পারবেন ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলতে, নাকি লাতিন প্রাচীরে ধাক্কা খেয়ে থমকে যাবে ফরাসি অভিযান? উত্তরটা আপাতত সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর