৯০ মিনিটই মাঠে থাকতে পারেন নেইমার, নরওয়েকে হারাতে ছক কষছে ব্রাজিল

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:১৬ এএম

ফুটবল বিশ্বকাপে আজ রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন পুরো ৯০ মিনিট। মুখোমুখি লড়াইয়ে নরওয়ে কখনো হারেনি সেলেসাওদের কাছে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী হালান্ডরা।

দলের সাথে ফুরফুরে মেজাজে নেইমার। উচ্ছ্বাসের মাত্রাটা বেশি। চলতি বিশ্বকাপে প্রথমবার যে শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন। নরওয়ের বিপক্ষে নেইমার খেলতে পারেন নির্ধারিত সময়ের পুরোটাই। কোচ আনচেলত্তির কথায় তেমন আভাসই মিলেছে। 

তবে ইনজুরি নিয়ে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে। জাপান ম্যাচে পাকেতা ও ক্যাসেমিরো দুজনই চোট পান। নরওয়ের বিপক্ষে ক্যাসেমিরোর খেলার সম্ভাবনা থাকলেও, পাকেতার জায়গা নিতে পারেন দানিলো সান্তোস। 

ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বলেন, পাকেতা খেলতে পারবে না, নিশ্চিত। তবে নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাওয়া যাবে। হালান্ডকে নিয়ে আমাদের আলাদা কোনো প্ল্যান নেই। মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল বেশ অভিজ্ঞ ডিফেন্ডার। হালান্ডের বিপক্ষে ওরা অনেক খেলেছে।

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে নরওয়ে। আর দুই ম্যাচ ড্র। এই পরিসংখ্যানে কিছুটা অস্বস্তি আনচেলত্তির। তবে নরওয়ে ডিফেন্সে দুর্বলতা দেখছে সেলেসাওরা। সেই দুর্বলতা কাজে লাগানোই লক্ষ্য। 

আর্লিং হালান্ড নরওয়ের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন। ৫ গোল দিয়ে সেরা ছন্দে হালান্ড। প্লে মেকারের ভূমিকায় থাকবেন মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গ। আসরে এরই মধ্যে ওডেগার্ডের ৩টি ও বার্গের ২টি অ্যাসিস্ট। 

নরওয়ের হেড কোচ স্তালে সোলবাকেন বলেন, ব্রাজিল ফেভারিট। তবে খুব বড় ফেভারিট না, যেমনটি তারা কয়েক বছর আগে ছিল। আমরা ছন্দে আছি, ভালো ফুটবল খেলছি। সেরাটা দিতে পারলে, ব্রাজিলকে হারানোর সুযোগ আছে আমাদের।

ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটাচ্ছেন। ইতোমধ্যেই ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট করে দলের ৫টি গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। এই ম্যাচেও তিনি তার সেই ফর্ম ধরে রাখতে চাইবেন। 

১৯৯০ সালের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর আর কোনো বিশ্বকাপেই এতো দ্রুত ছিটকে যায়নি সেলেসাওরা। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর