একাদশে তিন পরিবর্তন, মিসরের বিপক্ষে যাদের নিয়ে খেলতে নামছে আর্জেন্টিনা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

‘পুঁচকে’ কেপ ভার্দের বিপক্ষে কোনোমতে জিতে শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা আজ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ মিসর।

টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতে জিতলেও আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মনে প্রশ্নের অবকাশ আছে। বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারেনি। তখন নতুন আলোচনা-সমালোচনা শুরু হয়, এমন পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনা কতদূর যেতে পারবে!

পারফরম্যান্সের অবনতি চোখে পড়েছে লিওনেল স্কালোনিরও। সেটা কেপ ভার্দে ম্যাচের পরই জানিয়েছিলেন। তখনই ইঙ্গিত দিয়েছিলেন, পরের ম্যাচে একাদশে পরিবর্তন নিয়ে আসবেন। আজ মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন তিনি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, মিসরের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও হুলিয়ান আলভারেসকে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লেফট ব্যাক ফাকুন্দো মেদিনার জায়গা মূল একাদশে ফিরবেন তাগলিয়াফিকো, মিডফিল্ডে তিয়াগো আলমাদার পরিবর্তে পারেদেস, আর আক্রমণভাগে লাওতারো মার্তিনেসের পরিবর্তে একাদশে থাকবেন আলভারেস।

একাদশ প্রসঙ্গে স্কালোনি বলেছেন, ‘আমার একাদশ ঠিক করা আছে। যদিও সেটা এখনো খেলোয়াড়দের জানাইনি। তবে মোটামুটি তারা বুঝতে পারছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।” শিষ্যদের মানসিকতার প্রশংসায় আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘এই ছেলেরা সবসময় বাড়তি লড়াই, বাড়তি উদ্যম এবং হার না মানা মানসিকতা নিয়ে মাঠে নামে।’

মিসরের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন স্কালোনি। তবে আর্জেন্টিনা তাদের পরিচিত ফুটবলটাই খেলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘এই ম্যাচটি আগের ম্যাচের চেয়ে ভিন্ন হবে। তবে আমরা আমাদের মূল পরিচয় হারাতে পারি না। যারা বেশি সময় মাঠে ছিল না, তাদের কয়েকজনকে খেলিয়ে আমরা সতেজ রাখতে চেষ্টা করব। তবে মূলত আমাদের খেলার ধরনে পরিবর্তন আসবে না।’

প্রতিপক্ষের কৌশল নিয়ে স্কালোনি বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। অনেক সময় দেখা যায়, দলগুলো এক ধরনের পরিকল্পনা নিয়ে আসে, কিন্তু আমাদের বিপক্ষে এসে পুরোপুরি কৌশল বদলে ফেলে।’

তবে মিসর যে পরিকল্পনা নিয়েই খেলতে নামুক না কেন, সব ধরনের প্রস্তুতি যে নেওয়া আছে, সেটাও জানিয়েছেন স্কালোনি, ‘আমরা সবসময় খেলোয়াড়দের এমন কিছু দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করি, যাতে তারা বুঝতে পারে কোথায় আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি এবং কীভাবে নিজেদের রক্ষা করতে হবে।’

 

মিসরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, আলেক্সিস মাকআলিস্তার, এনসো ফের্নান্দেস, লেয়ান্দ্রো পারেদেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি বলতে চাই, এটা আমাদের জন্য লজ্জার। শুধু আরব বিশ্বের জন্যই নয়, এটা পুরো বিশ্বের জন্যই লজ্জার বিষয়। সবার জন্যই এটা লজ্জার। বিশেষ করে সেইসব...
আটালান্টা স্টেডিয়ামে আজ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ মিশর ইতিহাস গড়তে মুখিয়ে। কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর এবার ডিফেন্স নিয়ে চিন্তায় বিশ্ব...
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই আর্জেন্টিনার। প্রতিপক্ষ মিশর ইতিহাস গড়তে মুখিয়ে। কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ডিফেন্স নিয়ে চিন্তায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ভরসা মেসির উড়ন্ত ফর্ম। লড়াই...
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।
সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ...
৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামে সড়কে ধস, জলাবদ্ধতাসহ চরম ভোগান্তিতে নগরবাসী। তৈরি হয়েছে পাহাড় ধসের শংকা। আগামী ২৪ ঘন্টাতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা, আপনারা এই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর