বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে অবশেষে মুখ খুললেন ভিনিসিয়ুস

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:০৮ পিএম

৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, নেইমার ও মার্কিনিওসদের নিয়ে গড়া ব্রাজিল দলকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। তবে শেষ ষোলোর লড়াইয়ে আন্ডারডগ নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা ভিনিসিয়ুস জুনিয়র এই বিপর্যয় নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু না বললেও, অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

তারকার ঠাসা দল আর ডাগআউটে আনচেলত্তির মতো সফল কোচের উপস্থিতির কারণে ব্রাজিল এবার অন্যতম ফেবারিট হিসেবেই বিশ্বকাপে এসেছিল। ভিনিসিয়ুস তাঁর বিবৃতিতে স্বীকার করেছেন, এই বড় ধাক্কা কাটিয়ে উঠতে এবং নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে নিতে তাঁর কয়েকটা দিন সময় লেগেছে। তবে এই মুহূর্তে নীরব থাকাটা ভক্তদের প্রতি অন্যায় হতো বলে মনে করেন তিনি।

রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার তাঁর পোস্টে লেখেন, ‘প্রায় চার বছর পর, বিশ্বকাপের আরও একটি হতাশার পর আবারও কী লিখব তা ভাবছি। সব বয়সের এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখেছি, আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি যে, এখন চুপ করে থাকাটা অন্যায় হবে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আত্মোপলব্ধির জন্য আমার কয়েকটা দিন সময় দরকার ছিল। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আর শেষ ষোলো থেকে এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

বিপর্যস্ত এই স্বপ্ন কাটিয়ে এখন সবার চোখ ২০৩০ বিশ্বকাপের দিকে। ব্রাজিলের হয়ে হেক্সা জয়ের স্বপ্নপূরণে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ভিনিসিয়ুস।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য এটি কতটা চেয়েছিলাম। এই হতাশার অনুভূতি প্রচণ্ড। আমাদের দলটি আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী ছিল, কিন্তু আমরা তা পারিনি। আমি ক্ষমাপ্রার্থী। বিশ্বমঞ্চের শীর্ষে ফেরার যে স্বপ্ন আমাদের, তা সত্যি করতে আমি লড়াই চালিয়ে যাব।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর