অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ফাইনালে যাবে কোন দুদল, শিরোপা উঠবে কার হাতে?

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

দেখতে দেখতে বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে। টুর্নামেন্টে এরই মধ্যে ১০০ ম্যাচ শেষ হয়েছে। আর বাকি মোটে ৪ ম্যাচ। এরপর নিশ্চিত হবে, কার ঘরে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের শিরোপা। লড়াইটা শুরুতে ৪৮ দল দিয়ে হলেও এখন টিকে আছে মোটে চার দল- ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারদলই সেমিফাইনালে উঠল। এবারের বিশ্বকাপের শুরু থেকে অনেকেই ফেভারিটের তালিকায় এ চারদলকে রেখেছিলেন। এর মধ্যে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা- এই তিন দলের ঘরে গিয়েছে সর্বশেষ চার বিশ্বকাপের তিনটির শিরোপা। অন্যদিকে ইংল্যান্ড অপেক্ষায় আছে ৬০ বছরের আক্ষেপ ঘোচানোর। ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার, যখন সেমিফাইনালে ওঠা চারটি দলই এর আগে বিশ্বকাপ জিতেছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে।

তা শিরোপা জিততে সবচেয়ে এগিয়ে কোন দল? এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপটার সুপার কম্পিউটার। সেই ভবিষ্যদ্বাণী অনুসারে, এবারে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ফ্রান্স!

অপটা সুপার কম্পিউটার সর্বশেষ ২৫ হাজার সিমুলেশন অনুসারে একটি ভাবিষ্যদ্বাণী করেছে। সেখানে দেখা গেছে, প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। আর এমবাপ্পেদের শিরোপা জেতার সম্ভাবনা ৩৪ শতাংশ।

তবে স্পেনের বিপক্ষে ম্যাচটা যে ফ্রান্সের জন্য সহজ হবে না, সেটাও পরিষ্কার। ফ্রান্স যেমন আক্রমণাত্মক ফুটবল দিয়ে নজর কেড়েছে, তেমনি স্পেন এবার চমকে দিয়েছে দুর্ভেদ্য রক্ষণ দেয়াল তুলে। এখন পর্যন্ত বিশ্বকাপে মোটে একটি গোল হজম করেছে স্পেন। অপটার মতে, ফ্রান্সকে হারিয়ে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, আর শিরোপা জেতার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

অর্থাৎ, অপটার মতে, আগামীকাল স্পেন-ফ্রান্স সেমিফাইনালে জয়ী দলেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। তাই বলে পরের দিনের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালটি যে শুধু ফাইনালে হেরে যাওয়ার জন্য হবে, এমন নয়।

অপটা জানাচ্ছে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যেখানে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯.১ শতাংশ।

আর শিরোপা জয়ের পথে ইংল্যান্ডকে (২১.৯%) তৃতীয় হিসেবে দেখছে অপটা, আর আর্জেন্টিনা (২০.৬%) সবার চেয়ে পিছিয়ে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর