মেসি-আর্জেন্টিনাকে নিয়ে ভাবছে না ইংল্যান্ড, ফাইনালের ব্যাপারে নিশ্চিত!

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বলতে গেলে একাই টানছেন আর্জেন্টিনাকে। ৮ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। টুর্নামেন্ট জুড়েই আর্জেন্টিনার সাফল্যে বড় ধরনের প্রভাব রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে এবার মেসির আর্জেন্টিনার সামনে ইংল্যান্ড বাধা। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী বুধবার রাতে ইংলিশদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অনুমিতভাবে ওই ম্যাচেও আর্জেন্টিনা তাকিয়ে থাকবে মেসির দিকে। তবে মেসিকে রীতিমতো ঘুম পাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। তিনি জানিয়েছেন, মেসিকে মাঠে ঘুম পাড়িয়ে দিবেন ইংলিশ ফুটবলাররা।

নেটফ্লিক্স স্পোর্টসের এক বিশেষ টকশোতে সাবেক তিন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সঙ্গে আড্ডায় বসেছিলেন কোল। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে ওই আলোচনার এক পর্যায়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কোল বলেন, ‘ওকে (মেসিকে) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। এটা একদম নিশ্চিত।’

জো কোলের এমন মন্তব্যের পর তাঁকে থামানোর চেষ্টা করেন লিনেকার ও অ্যালান শিয়েরার। লিনেকার বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে...।’ তবে জো কোল যেন থামার পাত্র নন। নিজের মন্তব্যে অনড় থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে কোল বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’

শুধু কোল নয়, আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করেছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ফুটবলারও। ইয়ান রাইট তো জানিয়ে দিয়েছেন, এই আর্জেন্টিনা ইংল্যান্ডের জন্য তেমন হুমকি নয়, ‘ফ্রান্স বা স্পেনকে নিয়ে যতটা শঙ্কিত হতাম, আর্জেন্টিনাকে নিয়ে ততটা ভয় পাচ্ছি না। ওদের বেশ কিছু দুর্বলতা আছে।’

গ্যারি নেভিল আত্মবিশ্বাসী, ইংল্যান্ড অন্তত দুই গোল করবে, ‘ওদের সেন্টারব্যাকের যে অবস্থা, আমরা অন্তত দুই গোল করে মাঠ ছাড়ব। আমাদের স্কোয়াড ওদের চেয়ে দ্রুতগতির, আরও ক্ষিপ্র, আরও বেশি ভালো।’

অবশ্য লিসান্দ্রো মার্তিনেস ও ক্রিস্তিয়ান রোমেরোর প্রশংসাও করেছেন গ্যারি নেভিল,  ‘ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস প্রতি ম্যাচেই একটা করে গোল উপহার দেয়। আবার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যায়, নিজেরাই একটা গোল করেছে। কখনো তারা অসাধারণ পারফর্ম করে, কয়েক মুহূর্তের মধ্যেই আবার দুর্দান্ত অবস্থা থেকে হাস্যকর ভুল করে বসে। আমি ওদের একই সঙ্গে বিশ্বের সেরা ও সবচেয়ে বাজে ডিফেন্স জুটি বলি।’

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর