ব্রাজিলের ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিতবে? এই প্রশ্নের উত্তর পেতে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ সময় আগামী বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবেন মেসিরা। ওই ম্যাচ জিতলে আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল জিতলেই আর্জেন্টিনার নাম উঠে যাবে ইতিহাসে। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!

সেটা কীভাবে? এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানের জয় খুব বেশি দেখা যায়নি। বৈশ্বিক এ টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো এ স্কোরলাইন দেখা গেল।

বিশ্বকাপের কোয়ার্টারে প্রথমবার এই স্কোরলাইন দেখা যায় ১৯৩৮ বিশ্বকাপে। সেবার ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি। এরপর ১৯৬২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারায় ব্রাজিল। আর চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লেখাল আর্জেন্টিনা।

মজার বিষয় হলো, আগের দুইবারের ঘটনায় বিশ্বকাপ জিতেছিল কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী দল। এবার কি তবে আর্জেন্টিনার পালা?

মিলের সেখানেই শেষ নয়, কোয়ার্টারে ৩-১ ব্যবধোনে জয়ী তিন দলই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অর্থাৎ ১৯৩৮ সালে ইতালি গিয়েছিল ১৯৩৪ সালের শিরোপা জিতে, ১৯৬২ সালে ব্রাজিল ছিল ১৯৫৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নেমেছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দল হিসেবে।

আবার, তিন ম্যাচেই প্রথমে গোল করেছে জয়ী দল। ১৯৩৮ সালে ফ্রান্সের বিপক্ষে ইতালি প্রথম গোল পেয়েছিল ম্যাচের ৯ মিনিটে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল প্রথম গোল করেছিল কর্নার কিক থেকে। আর ২০২৬ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটিও এসেছে ৯ মিনিটে, সেটিও কর্নার থেকে।

আগের দুইবারের ঘটনায় শিরোপা জিতেছে ইতালি ও ব্রাজিল। দুদলের কাছেই ওই বিশ্বকাপ জয় ‘ছিল ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়। এবার আর্জেন্টিনার সামনেও ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের সুযোগ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর