ব্রাজিলের বিদায়ী ম্যাচের রেফারি থাকছেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা কম হচ্ছে না। বিশেষ করে নকআউট পর্বে এসে সেই সমালোচনার মাত্রা আরও বেড়েছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির বেশ কিছু সিদ্ধান্তের কড়া সমালোচনা করে মিসর। শেষ আটের ম্যাচের পর রেফারিং নিয়ে অসন্তোষ জানিয়েছে সুইজারল্যান্ডও।

তাই দেখার বিষয় ছিল, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল পরিচালনায় দায়িত্ব পান কে। অবশেষে ম্যাচের একদিন আগে আলোচিত এ ম্যাচের রেফারির নাম প্রকাশ করেছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের রেফারি ইসমায়েল এলফাত।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে যাওয়া এ ম্যাচে এলফাতকে সহয়তা করবেন যুক্তরাষ্ট্রের রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিসিও মারিয়ান এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় দায়িত্ব পাওয়া ইসমায়েল এলফাত চলতি বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ড ও উরুগুয়ে-স্পেন ম্যাচ পরিচালনার পর শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি। নকআউটের ওই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্লিং হলান্ডের নরওয়ে।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর