বাংলাদেশ সময় বিশ্বকাপ ফাইনাল কবে, কখন?

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০১০ বিশ্বকাপের শিরোপা জয়ী স্পেন। অন্যদিকে, তৃতীয় স্থানের জন্য লড়বে সেমিফাইনালের দুই পরাজিত দল ফ্রান্স ও ইংল্যান্ড।

১৯৬২ বিশ্বকাপে ব্রাজিলের পর প্রথমবারের মতো টানা দু’বার বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে। আর ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের সামনে দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সময় কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। 

ফাইনাল ম্যাচ: আর্জেন্টিনা বনাম স্পেন
তারিখ: ১৯ জুলাই ২০২৬
সময়: রোববার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় ২০ জুলাই)
ভেন্যু: নিউজার্সি স্টেডিয়াম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র  

অর্থাৎ, আগামী রোববার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ। দর্শকদের বিনোদন দিতে ফাইনালের হাফটাইমে ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবারের মতো তারকারা পারফর্ম করবেন। আর এ কারণে ফাইনালের হাফটাইমে বিরতির সময় ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে।

এছাড়া ফাইনাল ম্যাচের আগে সমাপনী অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে সমাপনী অনুষ্ঠান যেখানে টম ক্রুজ, রবি উইলিয়ামস ও নিকোল শারজিঙ্গারের মতো তারকাদের দেখা যেতে পারে।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচের আগের দিন অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। চলুন দেখে নেওয়া যাক কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: ফ্রান্স বনাম ইংল্যান্ড
তারিখ: ১৮ জুলাই ২০২৬
সময়: শনিবার দিবাগত রাত ৩টায় (বাংলাদেশ সময় ১৯ জুলাই)
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র  

আপাতদৃষ্টিতে এই ম্যাচটির খুব একটা গুরুত্ব না থাকলেও ফ্রান্স ও ইংল্যান্ড দুই দলেই আছেন গোল্ডেন বুটের দৌড়ে থাকা বেশ ক’জন খেলোয়াড়। ফ্রান্সের এমবাপ্পে এবং ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামের সামনে তাই সুযোগ রয়েছে লিওনেল মেসিকে টপকে গোল্ডেন বুট জয়ের। 

তবে তৃতীয় স্থান নির্ধারণী এই ম্যাচে দুই দলই হয়তো প্রথম একাদশে এমন খেলোয়াড়দের সুযোগ দেবেন যারা টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে সেভাবে সুযোগ পাননি। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর