বিশ্বকাপে রেকর্ড অর্থ পুরস্কার, লাভবান বাংলাদেশও

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো পেয়েছে সাড়ে ১২ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো পেয়েছে সাড়ে ১২ মিলিয়ন ডলার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন।

১৯৩০ সাল, প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩ দল। এরপর ১৬, ২৪, ৩২। এভাবে পেরিয়েছে ২২টি বিশ্বকাপ। এবার ২৩তম আসরে এসে দল সংখ্যা বেড়ে হয়েছে ৪৮, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশই। গ্রেটেস্ট শো অন আর্থ নামটা এমনি এমনি মেলেনি।

বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘যখন দলের সংখ্যা বাড়ানো হয় তখন অন্যান্য দলগুলোও উৎসাহিত হবে এই ভেবে যে–আমারও হয়তো সুযোগ রয়েছে। এশিয়া কিংবা আফ্রিকার দিকে দেখলে দেখা যাবে। দলের সংখ্যা যেহেতু বাড়ছে, সেহেতু কোয়ালিফাই করার জন্য প্রতিযোগিতাটাও বাড়ছে।’

যেমন বড় শো, প্রাইজ মানিও আকাশ ছোঁয়া। এবার সব মিলিয়ে ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার। গেল আসরের চেয়ে ৬৫ শতাংশ বেশি। লভ্যাংশ থেকে ফিফা সব দেশকেই অর্থনৈতিক সহযোগিতা করবে। গেইম ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশও বিশ্বকাপ শেষে পাবে বড় অঙ্কের টাকা। 

জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘এই বিশ্বকাপ থেকে ফিফা যে অর্থ আয় করবে, সেটি বাংলাদেশসহ সারা পৃথীবির যতগুলো মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে তারাও পাবে। সুতরাং ফিফা যে আয় করে তার মেম্বার অ্যাসোসিয়েশনগুলোকে হেল্প করার জন্য।’

ট্রেনিং ক্যাম্প আর যাতায়াতদের জন্য আড়াই মিলিয়ন ডলার করে পেয়েছে প্রতিটি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ১৬ দল ১০ মিলিয়ন করে পেয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দলগুলোর জন্য ১২ মিলিয়ন করে। আর রাউন্ড অফ সিক্সটিনে যাত্রা থামা দলগুলো পেয়েছে ১৬ মিলিয়ন করে।

কোয়ার্টার থেকে ছিটকে যাওয়া চার দলের ঝুলিতে গেছে ২০ মিলিয়ন করে। চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২৭ আর তৃতীয় স্থান অধিকারী দল পাবে ২৯ মিলিয়ন। রানার্সআপ ৩৩ মিলিয়ন আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।

অর্থ পুরস্কারের দিক থেকে যেমন রেকর্ড গড়েছে ফিফা, গোলের রেকর্ডও হয়েছে এবারের আসরে। এখন পর্যন্ত মোট ২৯৭ গোল। সর্বোচ্চ ৮টি করে মেসি আর এমবাপের।

আসরের সেরা ফুটবলের হওয়ার দৌড়েও ঘুরে ফিরে তাদেরই নাম। রোববার রাতের ফাইনাল শেষে মিলবে সব জবাব।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর