গোল্ডেন বুট জিততে মেসির সামনে এখন সমীকরণ কী?

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

লিওনেল মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলে কিছু নেই! ফুটবলে একজনের পক্ষে যা যা অর্জন করা সম্ভব, তার প্রায় সবটাই জিতেছেন। তবুও একটা আক্ষেপ হয়তো আছে আর্জেন্টাইন মহাতারকার। দুবার বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেও, কখনো বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা হয়নি মেসির।

এবার সেই আক্ষেপ পূরণের খুব কাছাকাছি ছিলেন। কিন্তু গতকাল শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসির সামনে বড় একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়েছেন এমবাপ্পে। মেসির সুযোগ যে শেষ হয়েছে, এমনটা বলার উপায় নেই। তবে সেজন্য মিলাতে হবে কঠিন সমীকরণ।

তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের গোলসংখ্যা সমান হবে। কিন্তু এরপরও গোল্ডেন বুটের জন্য এগিয়ে থাকবেন এমবাপ্পে। কারণ দুজনেরই অ্যাসিস্ট সমান ৪টি করে।

দুজনের গোল আর অ্যাসিস্ট সমান হলে, বিবেচনায় আসবে মাঠে খেলা মিনিট। সেখানে সুবিধাজনক অবস্থানে এমবাপ্পে। এখন পর্যন্ত এমবাপ্পে খেলেছেন ৭৬৯ মিনিট, আর মেসি ৭১২ মিনিট। ফাইনালে মেসি যদি আর ৫৮ মিনিট মাঠে থাকেন, তাহলেই মাঠে কাটানো সময়ে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন মেসি।

অর্থাৎ গোল্ডেন বুট জিততে মেসির সামনে এখন দুটি পথ খোলা- হয় ফাইনালে হ্যাটট্রিক করতে হবে, নয়তো ২ গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করতে হবে।

বাস্তবতা বলছে, বিষয়টি এত সহজ হবে না। স্পেন পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মোটে একটি গোল হজম করেছে। সেই স্পেনের বিপক্ষে কি মেসি আজ অসাধ্য সাধন করতে পারবেন? উত্তর মিলবে, রাত ১টায় শুরু হওয়া ম্যাচে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর