মেসি নাকি ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের যা কিছু জানা প্রয়োজন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:০২ এএম

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার অনন্য রেকর্ডের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালে প্রথমবার বিশ্বজয়ের পর স্প্যানিশদের সামনে এখন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার সুবর্ণ সুযোগ। 

সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চে এবার ফুটবলবিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক অনন্য দ্বৈরথের। যেখানে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসির মুখোমুখি হবেন বর্তমান প্রজন্মের নতুন বিস্ময় লামিন ইয়ামাল—একই সঙ্গে যা দুই প্রজন্মের ফুটবলের এক মহা মিলনমেলা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের সুযোগ এখনো টিকে আছে মেসির সামনে, তবে সে জন্য ফাইনালে তাঁর প্রয়োজন আরও ৩টি গোল।

কবে, কোথায় ও কখন হবে মেগা ফাইনাল?

ভেন্যু: নিউ ইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়াম।

সময়: বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।

টেলিভিশন ও লাইভ স্ট্রিমিং: বাংলাদেশি দর্শকরা বিটিভি এবং টি–স্পোর্টসে সরকারি ম্যাচটি দেখতে পাবেন। এ ছাড়াও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে। 

ম্যাচ রেফারি: ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন স্লাভকো ভিনসিক।

ফাইনালের দুই দলের চূড়ান্ত স্কোয়াড

স্পেন

    গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া।

    ডিফেন্ডার: পেড্রো পোরো, মার্কোস ইয়োরেন্তে, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমাল্দো।

    মিডফিল্ডার: রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), মার্টিন জুবিমেন্ডি, পেদ্রি গঞ্জালেস, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, পাবলো পায়েজ 'গাভি', অ্যালেক্স বায়েনা।

    ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, দানি ওলমো, ভিক্টর মুনোজ, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো।

আর্জেন্টিনা

    গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

    ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা।

    মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, ভ্যালেন্টিন বার্কো।

  ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, নিকোলাস গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর