আলভারেসকে পাওয়ার আশা ছাড়ছে বার্সা?

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:০১ এএম

গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে আতলেতিকো মাদ্রিদের কঠোর অবস্থানের কারণে সেই স্বপ্ন এখন ফিকে হতে শুরু করেছে।

কয়েক সপ্তাহ ধরে আতলেতিকোর মনোভাব বদলের অপেক্ষায় ছিল কাতালান ক্লাবটি। তবে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, চলতি গ্রীষ্মে আলভারেসকে দলে পাওয়ার আশা ক্রমেই ছেড়ে দিচ্ছে বার্সেলোনাও!

ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সাংবাদিক আশরাফ বেন আয়াদের তথ্য অনুযায়ী, আলভারেসকে বিক্রির বিষয়ে আতলেতিকো তাদের অবস্থান পরিবর্তন করবে না, এটা মেনে নিচ্ছে বার্সাও। ফলে বর্তমান পরিস্থিতিতে এই দলবদলের সম্ভাবনা কার্যত বন্ধ হওয়ার পথে।

তা আতলেতিকো কেন আলভারেসকে ছাড়তে চায় না? গত মৌসুমে ফরাসি তারকা আতোয়ান গ্রিজমানকে ফ্রি এজেন্ট হিসেবে হারিয়েছে আতলেতিকো। একই সময়ে দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলভারেসকেও হারাতে চায় না মাদ্রিদের ক্লাবটি।

তাছাড়া লা লিগার শিরোপার দৌড়ে আতলেতিকোর অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্সা। তাই নিজেদের শিরোপা–লড়াইয়ের প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী করতে চায় না আতলেতিকো। এ কারণেই আলভারেজের বিষয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়।

দিয়েগো সিমেওনের অধীনে গত দুই মৌসুমে দুর্দান্ত খেলেছেন আলভারেস। যদিও আর্জেন্টাইন স্ট্রাইকার নিজেই নতুন চ্যালেঞ্জের কথা ভাবছেন, তবে তাঁকে ধরে রাখতে বদ্ধপরিকর আতলেতিকো।

শেষ পর্যন্ত আলভারেসকে যদি বার্সা না পায়, তবে বিকল্প পরিকল্পনায় যেতে হবে কাতালান ক্লাবটিকে। গত মৌসুম শেষে রবের্ত লেভানদফস্কি ক্লাব ছাড়ার পর থেকেই একজন নির্ভরযোগ্য নাম্বার নাইন ফরোয়ার্ডের প্রয়োজন অনুভব করছে বার্সা। বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপিকেও নজরে রেখেছে বার্সা। তবে ক্রপিকেও পাওয়াও খুব একটা সহজ হবে না।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর