রোনালদোর বিয়ে কবে–কোথায়, থাকছে কী কী চমক?

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

১০ বছরের সম্পর্ক। অবশেষে পরিণয়ের অপেক্ষায়। ঘণ্টা বাজতে চলেছে বিয়ের। ক্রিস্টিয়ানো রোনালদো আর জর্জিনা রদ্রিগেজ—ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত জুটি, অবশেষে বাঁধা পড়তে যাচ্ছেন এক সুতোয়। নিজ জন্মভূমি মাদেইরার মাটিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা।

প্রশ্ন হলো—কবে হচ্ছে এই রাজকীয় বিয়ে? কোথায় বসছে আয়োজন? কারা থাকছেন অতিথির তালিকায়? আর কেন নিজের জন্মস্থানকেই বিয়ের জন্য বেছে নিলেন রোনালদো?

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী শনিবার বিয়ে করতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা। স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে রোনালদোর জন্মভূমি পর্তুগালের মাদেইরা দ্বীপ। বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে।

প্রায় ১৫ শতকের পুরোনো এই গির্জার সঙ্গে রোনালদোর রয়েছে বিশেষ আবেগের সম্পর্ক। কারণ, ফুনচাল শহরেই জন্ম ও বেড়ে ওঠা তাঁর। স্থানীয় রীতি অনুযায়ী, সেখানে সাধারণত বিকেল ৩টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অতিথিদের জন্য থাকছে বিশেষ সংবর্ধনা আয়োজন।

বিয়ের পরের আয়োজন হবে মাদেইরার বিলাসবহুল পাঁচ তারকা হোটেল স্যাভয় প্যালেসে। আটলান্টিক মহাসাগরের দারুণ দৃশ্যের সামনে অবস্থিত এই বিলাসবহুল হোটেলকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। জানা গেছে, অতিথিদের নিরাপত্তা ও আয়োজনের জন্য হোটেলের কয়েকটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছে।

যদিও এখনো অতিথিদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে—রোনালদোর পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং ফুটবল বিশ্বের পরিচিত অনেক মুখ উপস্থিত থাকতে পারেন এই অনুষ্ঠানে।

এখন প্রশ্ন হলো, এত জায়গা থাকতে বিয়ের জন্য কেন মাদেইরাকে বেছে নিলেন রোনালদো? রোনালদোর কাছে মাদেইরা শুধু একটি জায়গা নয়, এটি তাঁর শিকড়। এই শহরেই তাঁর জন্ম, এই শহরেই শুরু হয়েছিল তাঁর সংগ্রামের গল্প।

আজ বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হলেও রোনালদোর শৈশব ছিল ভীষণ কঠিন। ছোটবেলায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই বড় হয়েছেন তিনি। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে চলে যান ফুটবল ক্যারিয়ার গড়ার জন্য। সেই মাদেইরাতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।

২০১৬ সালে এক ফ্যাশন স্টোরে পরিচয় হয়েছিল দুজনের, জর্জিনা তখন সেখানেই কাজ করতেন। সেই পরিচয় থেকেই শুরু প্রেম, আর গত বছর আগস্টে বাগদান। কিছুদিন আগে মায়োর্কায় ইয়টে হীরার আংটি পরা অবস্থায় দেখা যায় দুজনকে, যা বিয়ের গুঞ্জনকে করে তোলে আরও জোরালো।

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন, শিরোপা হাতে নিয়ে বিয়ের পিঁড়িতে বসার স্বপ্নটা হয়তো অধরাই থেকে গেল রোনালদোর। কিন্তু জীবনের সবচেয়ে বড় ট্রফিটা তো অপেক্ষায় ছিল মাঠের বাইরেই।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর