ভিনিসিয়ুস চান ৪২৬ কোটি, রেয়াল মাদ্রিদের প্রস্তাব ৩১৩ কোটি টাকা

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

রেয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি জোর আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত হলেও তাঁকে পেতে আগ্রহ দেখিয়েছে প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

সেই আলোচনার মধ্যেই ভিনিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে রেয়াল মাদ্রিদ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, আর্সেনালের আগ্রহ প্রকাশের পর দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা চুক্তির আলোচনা নতুন করে শুরু করেছে রেয়াল মাদ্রিদ।

সূত্রের বরাতে ইএসপিএন দাবি করেছে, ভিনিসিয়ুসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে রেয়াল মাদ্রিদ। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৩১৩ কোটি টাকা। অবশ্য গত দুই মৌসুম ধরে ভিনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনায় রেয়াল মাদ্রিদ যে অর্থ দিতে চেয়েছিল, এটি সেটার তুলনায় বেশি।

মাদ্রিদের এ প্রস্তাবে ভিনিসিয়ুস রাজি হবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। কেননা ভিনিসিয়ুসের চাওয়া ও রেয়াল মাদ্রিদের প্রস্তাবের মধ্যে ব্যবধানটা বেশ বড়ই। ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, ব্রাজিলিয়ান এ উইঙ্গার বছরে প্রায় ৩ কোটি ইউরো (প্রায় ৪২৬ কোটি টাকা) পারিশ্রমিক চান। ফলে দুই পক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি।

চুক্তির শেষ বছরে প্রবেশ করা ভিনিসিয়ুসকে বর্তমানে ১ কোটি ৭৫ লাখ ইউরো (২৪৮ কোটি টাকা) বেতন দেয় রেয়াল মাদ্রিদ। এমন অবস্থায় ভিনি যদি মাদ্রিদের নতুন চুক্তিতে সই না করেন, তবে আগামী মৌসুমে বিনা ট্রান্সফার ফিতে সান্তিয়ানো বের্নাবেউ ছাড়তে হতে পারে ভিনিকে।

এদিকে ভিনিসিয়ুসের প্রতিনিধিরা মনে করছেন, ২০১৮ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর স্প্যানিশ ক্লাবটির হয়ে যে অবদান রেখেছেন ভিনি, সেটার যথাযথ স্বীকৃতি পাওয়া উচিত। বিশেষ করে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার মতো অর্জনগুলো বিবেচনায় নিয়ে মাদ্রিদের উচিত তাঁকে আরও মূল্যায়ন করা— এমনটাই মনে করছেন ভিনিসিয়ুসের পক্ষ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর