টাকার অভাবে জার্সি কিনতে না পারা দিওমান্দেই রেয়াল মাদ্রিদ ইতিহাসে দামি খেলোয়াড়

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম

ইয়ান দিওমান্দে রেয়াল মাদ্রিদে যোগ দেবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে। লাইপজিগের তরুণ তারকার সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে রেয়াল মাদ্রিদ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ১৯ বছর বয়সী দিওমান্দের সঙ্গে ৭ বছরের চুক্তি করেছে রেয়াল মাদ্রিদ।

সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, দিওমান্দেকে পেতে ১২ কোটি ৫০ লাখ ইউরো (১৭৮৫ কোটি টাকা) দিতে হচ্ছে রেয়াল মাদ্রিদকে। সেখানেই শেষ নয়। শর্তসাপেক্ষে চুক্তির এই অঙ্ক ১৪ কোটি ইউরোতে পৌঁছাতে পারে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ২ হাজার কোটি টাকা! সব শর্ত পূরণ হলে, দিওমান্দে হবেন রেয়াল মাদ্রিদ ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার। তিনি ছাড়িয়ে যাবেন ২০২৩ সালে জুড বেলিংহাম এবং ২০১৯ সালে এডেন হ্যাজার্ডের ট্রান্সফার ফির রেকর্ডকে।  

অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে দিওমান্দেকে। সেই দিওমান্দেকেই ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনতে যাচ্ছে রেয়াল মাদ্রিদ।

দিওমান্দের যে এমন দাম উঠতে পারে, সেটা অনুমিতই ছিল। বর্তমানে তরুণ প্রতিভাদের মধ্যে দিওমান্দে নিজেকে আলাদা করে চিনিয়েছেন। সর্বশেষ মৌসুমে বুন্দেসলিগায় দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। নিজে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৮ গোল করিয়েছেন দিওমান্দে। বিশ্বকাপেও আইভরিকোস্টের জার্সিতে নজর কাড়েন তিনি।

অবশ্য তাঁর উত্থানকে অবিশ্বাস্য ঠেকছে অনেকের চোখেই। মাত্র দুই বছর আগেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা বিচের ডিএমই একাডেমিতে খেলতেন। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন স্প্যানিশ ক্লাব লেগানেসে। শুরুতে ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেললেও দ্রুতই নজর কাড়েন। ছয় মাস পরই তাকে দলে নেয় জার্মান ক্লাব লাইপজিগ।

গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এই ফরোয়ার্ড। তার পারফরম্যান্সে লাইপজিগ লিগ শেষ করে তৃতীয় স্থানে। বুন্দেসলিগায় দিওমান্দে সর্বশেষ মৌসুমে কতটা দুর্দান্ত ছিলেন, সেটা উঠে আসে ছোট্ট একটা পরিসংখ্যানেও। জার্মান এ লিগে ১১৮টি সফল ড্রিবল করেন দিওমান্দে। যেখানে অন্য আর কেউ ৬৮টির বেশি সফল ড্রিবল করতে পারেননি। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও আইভরি কোস্টের হয়ে চার ম্যাচে ১১টি গোলের সুযোগ তৈরি করেন দিওমান্দে। তবে তাঁর দলের বিশ্বকাপ যাত্রা থামে শেষ ৩২-এ, নরওয়ের কাছে হেরে।

দিওমান্দের পারফরম্যান্সের জেরে তাঁর ওপর নজর দেয় পিএসজিসহ আরও বেশ কয়েকটি বড় ক্লাব। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টরাই তাঁকে দলে ভিড়িয়েছে। 

যে দিওমান্দে রেয়াল মাদ্রিদ ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন, একসময় তাঁর আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না। সেই সময়কার স্মৃতি স্মরণ করে দিওমান্দে বলেছেন, ‘আমি নকল জার্সিতে রোনালদোর নাম লিখেছিলাম… আমার প্রথম জন্মদিনের উপহার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নকল জার্সি। কারণ আসল নাম লেখা জার্সি কেনার সামর্থ্য আমাদের ছিল না। তাই জার্সিটা ছিল একেবারেই সাদামাটা। আমি একটি কালো মার্কার দিয়ে নিজেই পেছনে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম লিখেছিলাম। সঙ্গে N7 যোগ করেছিলাম, কারণ এটা আমাকে অনুপ্রাণিত করত।’

দিওমান্দে যোগ করেন, ‘যখনই ওই জার্সি পরতাম, মনে হতো আমি যেন ক্রিস্টিয়ানো রোনালদো। আমার শুধু স্বপ্ন ছিল— মাঠে সবাইকে ড্রিবল করে পেছনে ফেলব এবং যত বেশি সম্ভব গোল করব। এটাই ছিল আমার স্বপ্ন।’

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুসারে, ২০৩২ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন ভিনি। গতকাল বৃহস্পতিবার এক...
ডান প্রান্তে এস্তেভাওর চোখ ধাঁধানো ড্রিবলিং, বোকা বানাচ্ছেন একের পর এক ডিফেন্ডারকে। বাঁ দিক দিয়ে ওয়েসলির ঝড়ের গতির দৌড়, মাঝমাঠে আন্দ্রে সান্তোসের নিখুঁত নিয়ন্ত্রণ, আর বক্সের ভেতরে জোয়াও...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেওয়ায় সংস্থাটির অধীনে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতা বয়কট করতে পারে ইউরোপের দলগুলো। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার একটি বিবৃতিতে...
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ ম্যাচের জোড়া গোলে নতুন রেকর্ডে উঠেছে মেসির নাম। লিগস কাপ ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৩ সাল থেকে টুর্নামেন্ট নতুন রূপে শুরুর পর মেসি...
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার শিকার হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা একটি পানির...
দেশের বাজারে সোনার দাম আবার কিছুটা কমেছে। ভরিতে প্রায় ১০ হাজার টাকা বৃদ্ধির ২৪ ঘণ্টার মধ্যে এবার দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ...
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নিজ বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন– মো. মাইদুল ইসলাম (২৭), মোছা. বিউটি আক্তার (২৪) ও মো. মারুফ (৮)।...
চুক্তি অনুযায়ী ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় তার পরিবার। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে ইতালির উদ্দেশে যাত্রা করেন ইকবাল। বেশ কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান। সেখানে তাকে বন্দি করে নির্যাতন চালায়...
লোডিং...

এলাকার খবর