প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের জেরে, সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে সরাসরি ফিফা প্রধানের পদত্যাগের আহ্বান জানাল ইউরোপের দেশটি।

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হওয়াটা ইনফান্তিনোর জন্য কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু তার বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব যেন আত্মঘাতী এক গোল! ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভনেস বলেন, ‘ইনফান্তিনোর অনেক সিদ্ধান্তই বিতর্কিত। তাঁর জন্য বিশ্ব ফুটবল এখন দুই ভাগে বিভক্ত। সবাইকে এক ছাতার নিচে আনতে একজন যোগ্য সভাপতি প্রয়োজন, যা ইনফান্তিনোর দ্বারা সম্ভব নয়। তাই আমরা তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি।’

ইনফান্তিনোর নেতৃত্বের বিষয়ে বেশ আগে থেকেই উদ্বিগ্ন ছিল নরওয়ে। তাই গত নির্বাচনেও এই সুইস-ইতালিয়ানের পক্ষে ভোট দেয়নি ইউরোপের দেশটি। এবার ফিফার এথিক্স কমিটির বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।

লিসা ক্লাভনেস বলেন, ‘বিশ্বকাপে বালোগানের লাল কার্ড প্রত্যাহারের বিষয়টি নিয়ে অবাক হয়েছিলাম। তা ছাড়া ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার বিধি লঙ্ঘন করেছে ফিফা। তাই এথিক্স কমিটির কর্মকাণ্ডে হতাশ আমরা।’

ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। সংস্থাটি জানিয়েছে, ফিফা প্রধানের কর্মকাণ্ডে সংস্থাটির প্রতি ফুটবলারদের আস্থা ভেঙে পড়েছে।

ফিফার স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকে তীব্র চাপের মুখে ইনফান্তিনো। পরে ক্ষমা চাইলেও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় উয়েফা। তবে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল তাঁর পাশে দাঁড়িয়েছে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর