ফেসবুকে বিস্ফোরক অভিযোগ বাফুফের বিদেশি কোচের

‘বেতনের অপেক্ষায় আছি, স্ত্রী ও সন্তানদের খাওয়ার টাকা পাঠাতে পারছি না’

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:২৭ পিএম

গত জুনে ইংল্যান্ডের কোচ জেরার্ড জোনসকে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩৭ বছর বয়সী এ কোচকে দায়িত্ব দেওয়া হয় অনূর্ধ্ব-২০ দলের। চলতি মাসের শেষ দিকে উজবেকিস্তানের তাসখন্দে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে জোনসের অধীনেই অংশ নেওয়ার কথা বাংলাদেশের। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলতে প্রস্তুতি ক্যাম্প।

এমন অবস্থাতেই আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ তুলেছেন জোনস। অনূর্ধ্ব ২০ দলের কোচ দাবি করেছেন, এখনো বেতনের অপেক্ষায় আছেন। তাঁর কাছে কোনো টাকা না থাকায় স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুকে আজ সকালে সোয়া ১১টার দিকে দেওয়া পোস্টে জোনস লিখেছেন, ‘মনটা খুব খারাপ। বিষণ্ন লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’

ফেসবুকে গুরুতর অভিযোগ তোলেন জোনস। ছবি: ফেসবুক থেকে

এরপর ইংলিশ এ কোচ লিখেছেন, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।’

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী জোনসের এমন বিস্ফোরক মন্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দেশীয় সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই চলে গেছে। ট্যাক্সের নিয়ম কানুনের কারণে ওর বেতন স্ত্রীর কাছে পাঠাতে সময় লাগে। এখন ফেসবুকে কেন এসব লিখলো, বোধগম্য নয়। এছাড়া নিরাপত্তার বিষয়টি আমরা জানি না। এখানে তো কোনও সমস্যা নেই। তারপরও আমরা বিষয়টি দেখছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর