১০ বছর একসঙ্গে থাকার পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেসকে বিয়ে করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পর্তুগিজ মহাতারকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।

গুঞ্জন অনুসারে, গত শনিবার ওই ক্যাথেড্রালে বিয়ে করার কথা ছিল রোনালদোর। সেই খবর পেয়ে অসংখ্য ভক্ত-সমর্থক শনিবার ওই গির্জার সামনে ভিড় করতে থাকেন। কিন্তু পরে তাদের হতাশ হতে হয়।

তবে একদিন বাদেই রোনালদোর বিয়ের খবর এসেছে। যদিও বিয়ের আনুষ্ঠানিকতা কোথায় হয়েছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো, যেখানে জর্জিনা ও তার হাতে আংটি দেখা যাচ্ছে।

জর্জিনার সঙ্গে রোনালদোর প্রথম দেখা হয় মাদ্রিদের একটি অভিজাত শপে। তখন রোনালদো খেলতেন রেয়াল মাদ্রিদে, আর জর্জিনা কাজ করতেন ওই শপে। এরপর থেকে ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। মন দেওয়া-নেওয়া হয়। সেই থেকে অবশ্য দুজন একসঙ্গেই আছেন। পাঁচ সন্তানকে নিয়ে তাদের পরিবারও গড়ে তুলেছেন। সেই সম্পর্ক এবার নতুন মাত্রা পেল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর