মাঠে ফিরেই রোনালদোর গোল, গড়লেন নতুন রেকর্ড

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

বিশ্বকাপের হতাশা কাটিয়ে পেশাদার ক্যারিয়ারের নতুন মৌসুম শুরু করলেন রোনালদো। সেই শুরুটা দুর্দান্ত হয়েছে পর্তুগিজ কিংবদন্তির। সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে তাঁর দল আল নাসর। ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল করেছেন রোনালদো। তাতে রেকর্ড বইয়ে নাম উঠেছে পর্তুগিজ মহাতারকার। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি পড়েছেন রোনালদো।

রিয়াদের বিপক্ষে এ ম্যাচে রোনালদো মাঠে নামেন ৬২ মিনিটে। ততক্ষণে নাসর এগিয়ে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৮৩ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রোনালদো। তাতেই রেকর্ডে উঠে যায় তাঁর নাম। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুম গোল করলেন রোনালদো।

এর আগে টানা সর্বোচ্চ ২৪ মৌসুমে গোলের কীর্তি আছে জ্লাতানা ইব্রাহিমোভিচের। তিনি ১৯৯৯-২০০০ থেকে শুরু করে ২০২২-২৩ পর্যন্ত প্রতি মৌসুমেই গোল করেছিলেন। ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে রেকর্ডটা একার করে নিলেন রোনালদো।

রোনালদো অনেকবারই বলেছেন, ক্যারিয়ারে ১০০০ গোল করতে চান। এটি ছিল রোনালদোর ৯৭৭তম গোল। গোলের হাজারে পৌঁছাতে আর মোটে ২৩ গোল দরকার তাঁর।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর