চুল ছেঁটে নতুন লুকে মাঠে আসছেন হালান্ড

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা এক ভিডিওতে হালান্ড নিজেই তাঁর নতুন লুক সামনে এনেছেন।

ফুটবল মাঠে হালান্ডের পেছনে বাঁধা লম্বা চুল একটি অতি পরিচিত দৃশ্য। তবে ইত্তিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের বিপক্ষে সিটির হয়ে প্রথম ম্যাচে তিনি যখন মাঠে নামবেন, তখন তাঁর এই নতুন রূপ নিশ্চিতভাবেই সমর্থকদের মুগ্ধ করবে।

গত বছর আর্সেনালের কাছে শিরোপা হারানোর পর সিটি আবারও তা ফিরে পেতে ব্যাকুল। আর হালান্ডই আছেন এর কেন্দ্রবিন্দুতে।

আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। ছবি: সংগৃহীত এদিকে, নতুন ম্যানেজার এনজো মারেস্কার অধীনে নতুন মৌসুম শুরু করছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে আসা মারেস্কার জন্য সিটিকে পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ হবে বলেই মনে করা হচ্ছে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ৬৫.৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিবদ্ধ করায় তারকা মিডফিল্ডার রদ্রিকে ছাড়াই খেলতে হচ্ছে সিটিকে। স্পেনকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া এবং আসরে গোল্ডেন বল পাওয়া রদ্রিকে বর্তমানে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়।

মারেস্কা স্বীকার করেছেন যে তাঁকে নতুন একজন রদ্রি খুঁজে নিতে হবে। তিনি বলেন, ‘আমি নতুন একজন রদ্রি খোঁজার চেষ্টা করব—পরিস্থিতি এমনই। এখানে আসার আগে রদ্রি ব্যালন ডি'অর জেতেনি, চ্যাম্পিয়নস লিগ জেতেনি, ক্লাব বিশ্বকাপও জেতেনি। এরপর সে ক্লাবে যোগ দেয় এবং একের পর এক গুরুত্বপূর্ণ অর্জন হাসিল করে। এখন আমাদের লক্ষ্য হলো নতুন একজন রদ্রি খুঁজে বের করা।’

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। 
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর