সবাইকে ছাড়িয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রেয়াল মাদ্রিদ

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

মাঠের লড়াইয়ে শিরোপা জেতার প্রতিযোগিতা তো আছেই, তবে আধুনিক ফুটবলে ক্লাবগুলোর আরেকটি বড় লড়াই চলে মাঠের বাইরেও— সেটি ব্র্যান্ড মূল্য নিয়ে। আর সেই লড়াইয়ে এখনো রাজত্ব ধরে রেখেছে স্পেনের দুই জায়ান্ট রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত ব্র্যান্ড মূল্য ২৩৯০ কোটি ইউরো। এর মধ্যে শীর্ষ ১০ ক্লাবের মূল্যই প্রায় ১৪৯০ কোটি ইউরো।  

চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে শীর্ষস্থান দখল করে রেখেছে রেয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো শীর্ষে থাকা স্প্যানিশ ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু এখন ২৪০ কোটি ইউরো। গত বছরের তুলনায় মাদ্রিদের মূল্য বেড়েছে প্রায় ২৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবটির ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সব মিলিয়ে বার্সার বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ২০০ কোটি ইউরো।

তবে এবারের প্রতিবেদনের সবচেয়ে বড় চমক আর্সেনাল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা পাঁচ ধাপ এগিয়ে ইতিহাসের সেরা অবস্থানে তিন নম্বরে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। বর্তমানে আর্সেনালের মূল্য প্রায় ১৫০ কোটি ইউরো। গত বছরের তুলনায় তাদের ব্র্যান্ড মূল্য বেড়েছে প্রায় ২৮ শতাংশ।  ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতা এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার মতো সাফল্য আর্সেনালের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে।

শীর্ষ ১০-এর তালিকায় জায়গা পেয়েছে ইংল্যান্ডের পাঁচটি ক্লাব—আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রিমিয়ার লিগের বিশাল বাণিজ্যিক শক্তিরই প্রতিফলন এটি।

চতুর্থ স্থানে রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের ব্র্যান্ড মূল্য বেড়ে হয়েছে ১৫০ কোটি ইউরো। একই মূল্যে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পিএসজি ও ম্যানচেস্টার সিটি।

সপ্তম স্থানে আছে লিভারপুল (১৫০ কোটি ইউরো)। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে অষ্টম স্থানে, যাদের ব্র্যান্ড মূল্য ১৪০ কোটি ইউরো।

নবম স্থানে থাকা চেলসির ব্র্যান্ড মূল্য ৯৫ কোটি ইউরো। আর দশম স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, যাদের মূল্য ৬৬ কোটি ইউরো ।

শুধু ব্র্যান্ড মূল্যেই নয়, ব্র্যান্ড শক্তির দিক থেকেও এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ব্র্যান্ড ফাইনান্সের বিশ্লেষণে ২৮১টি ক্লাবের মধ্যে সর্বোচ্চ ৯৫.৮ পয়েন্ট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে শুধু মাঠের সাফল্য একটি ক্লাবের মূল্য বাড়ায় না। বিশ্বজুড়ে সমর্থক তৈরি করা, বড় বাণিজ্যিক চুক্তি, স্টেডিয়াম উন্নয়ন এবং সাফল্যকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করার সক্ষমতাও এখন ক্লাবগুলোর অন্যতম বড় শক্তি।

সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড তাঁর চিরাচরিত লম্বা চুল ছেঁটে ফেলেছেন। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির ম্যাচে নতুন লুকে মাঠে নামবেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
বিগত আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে সচেষ্ট ছিল না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। এসময়...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্টে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বিদেশি পর্যটকবাহী একটি ট্রলার ভেঙে ডুবে গেছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের তিন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জং নামের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর