রোনালদোকে বদলির পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতল ১০ জনের আল নাসর

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম

সৌদি প্রো লিগে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল পোস্তেকোগলুর দল। তার ওপর ম্যাচের শুরুর দিকে গোলকিপার বেন্তো লাল কার্ড খাওয়ায় নাসর খেলছিল ১০ জন নিয়ে। তবে এমন বিরূপ পরিস্থিতিতেও ম্যাচের শেষভাগে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে আল ইত্তিফাককে ৩-২ ব্যবধানে হারিয়েছে নাসর। আর সেই জয়টাও নাসর পেয়েছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বদলি করার পর।

আল ইত্তিফাকের মাঠে খেলতে গিয়ে গতকাল রাতের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নাসর। ম্যাচের বয়স ১৩ মিনিট হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলকিপার বেন্তো। ১০ জনে পরিণত হওয়া নাসর স্বাভাবিকভাবেই ইত্তিফাকের সঙ্গে তাল মেলাতে পারছিল না। আন্দ্রেস দুহা ও আলভারো মেদরানে গোলে প্রথমার্ধেই নাসর পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে।

চমকের সেখানেই শেষ নয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোকে বদলি করেন নাসর। তবে কোচ পোস্তেকোগলুর এই সিদ্ধান্ত যেন মানতেই পারছিলেন না পর্তুগিজ মহাতারকা। মাঠ ছাড়ার সময় বিরক্তি ও হতাশা স্পষ্ট দেখা যায় রোনালদোর চোখে-মুখে। শুধু তাই নয়, ম্যাচ শেষে আল নাসরের খেলোয়াড়রা যখন অবিশ্বাস্য এই জয় উদযাপন করছিলেন, তখন সেই উদযাপনেও যোগ দেননি রোনালদো।

ম্যাচ ফেরা যাক। ৭৪ মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা যায় নাসর। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে স্কোরলাইন ২-১ করেন সাদিও মানে। তিন মিনিট পর আবারও অ্যাসিস্ট করেন ফেলিক্স। এবার গোলের খাতায় নাম লেখান আবদুলেলাহ আল আমরি। ম্যাচের স্কোরলাইন তখন ২-২। আর নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে আল নাসরের জয়সূচক গোলটি করেন মানে। এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে নাসর।  

এদিকে রোনালদোকে বদলি করা প্রসঙ্গে ম্যাচ শেষে নাসর কোচ পোস্তেকোগলু বলেছেন, ‘রোনালদোসহ যে পরিবর্তনগুলো করেছি, বিশ্বাস ছিল— যারা মাঠে নামবে, দলের জন্য প্রভাব ফেলতে পারবে।’ নাসরের কোচ যোগ করেন, ‘আমি এখানে খেলোয়াড়দের সাহায্য করতে এসেছি। তাই আমি তাদের নিয়ে গর্বিত, কারণ প্রত্যেক বদলি খেলোয়াড়ই ইতিবাচক অবদান রেখেছে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর