চ্যাম্পিয়নস লিগের ড্র আজ- কোথায়, কখন, কীভাবে হবে

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব শেষ হয়েছে। তাতে নিশ্চিত হয়েছে, কোন ৩৬ দল লড়তে যাচ্ছে ২০২৬-২৭ মৌসুমের মূল পর্বে। অবশ্য সর্বশেষ দুই মৌসুমেও চ্যাম্পিয়ন লিগ হয়েছে ৩৬ দলের। নতুন কাঠামোতে টুর্নামেন্ট শুরুর পর প্রথম দুবারই চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।

ফরাসি ক্লাবটি এবার টানা তৃতীয় শিরোপার মিশনে নামবে। অন্যদিকে বার্সেলোনা, রেয়াল মাদ্রিদ, আর্সেনাল কিংবা বায়ার্ন মিউনিখের মতো দলগুলোও চাইবে চ্যাম্পিয়নস লিগে ফরাসি রাজত্বের ইতি ঘটাতে।

তবে সেই প্রতিযোগিতা শুরুর আগে, আজ বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। মোনাকোর গ্রিমালদি ফোরামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ৩৬ দলের মধ্যে ২৯ দল এসেছে ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে। বাকি ৭ দল এসেছে বাছাইপর্ব থেকে। এই ৩৬ দলের মূল পর্বে এবারও কোনো গ্রুপ পর্ব থাকছে না। তবে লিগ পর্বে প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দলের প্রতিপক্ষ হবে কোন ৮ দল, সেটাই নির্ধারিত হবে আজকের ড্র-তে।

 

কীভাবে হবে ড্র?

ড্র শুরু হবে পট-১ এর দলগুলোকে দিয়ে। প্রথমে পট-১ থেকে একটি দলের নাম উঠানো হবে। বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই প্রতটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ বাছাই করে দেবে। অর্থাৎ, আটটি দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে প্রত্যেক দল। এখানে কোন চারটি ম্যাচ ঘরের মাঠে, আর কোন চারটি প্রতিপক্ষের মাঠে, সেটাও জানিয়ে দেবে ওই সফটওয়্যার।

এভাবে পট-১ এর দলগুলোর প্রতিপক্ষ নির্ধাণের পর পট-২, ৩ ও ৪ চারের দলগুলোর বাকি থাকা প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, লিগ পর্বে একই দেশের ক্লাব মুখোমুখি হবে না। সেখানেই শেষ নয়, একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের মুখোমুখি হতে পারবে কোনো দল।

 

ড্রয়ের কোন পটে কারা:

পট-১: আর্সেনাল, ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, লিভারপুল, ইন্তের মিলানো, রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

পট-২: অ্যাস্টন ভিলা, স্পোর্তিং সিপি, পোর্তো, বরুসিয়া ডর্টমুন্ড, এএস রোমা, ম্যান ইউনাইটেড, ক্লাব ব্রুগা, রেয়াল মাদ্রিদ, পিএসভি।

পট-৩: ফেইনুর্দ, নাপোলি, লাইপজিগ, ভিয়ারেয়াল, বোদো/গ্লিমট, লিলে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই, ফেনেরবাচে।

পট-৪: স্টুটগার্ট, কোমো, লাঁস, সাবাহ, লাস্ক, স্লাভিয়া প্রাগ, এথেন্স, ভাইকিং, স্লোভান ব্রাতিসলাভা।

 

লিগ পর্বের নিয়ম কী?

লিগ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে, পরের রাউন্ডে উঠবে কোন কোন দল।

লিগ পর্বের শীর্ষ আট দল: সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। এই পর্ব শুরু হবে আগামী বছরের মার্চে।

লিগ পর্বের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দল: এই ১৬ দল আগামী বছরের ফেব্রুয়ারিতে প্লে-অফ পর্ব খেলবে। সেখান থেকে ৮টি দল জায়গা নেবে শেষ ষোলোতে।

লিগ পর্বের ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দল: এই দলগুলো লিগ পর্ব শেষেই বিদায় নেবে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর