মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচের একাদশ থেকে আজ সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে খেলার গতি ও ধারা বদলে গেছে ঠিকই, কিন্তু ম্যাচের ফলে খুব বেশি পরিবর্তন আসেনি।

যথারীতি নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছেও হেরেছে বাংলাদেশ। তবে এবার স্কোরলাইন আগের মতো একতরফা হয়নি। প্রথমার্ধে হারহিস স্টুয়ার্টের গোলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ১-০ ব্যবধানে।

হেরে গেলেও এ ম্যাচে প্রাপ্তি একেবারে কম নয়! আগের ম্যাচে যেখানে বাংলাদেশ বলে নিজেদের পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছেন থমাস ডুলির শিষ্যরা।

সেখানেই শেষ নয়। এই ম্যাচে রক্ষণভাগও খুব বেশি ভুল করেনি। পুরো ম্যাচে সিঙ্গাপুর কর্নার পেয়েছে ৩টি। সেখানে বাংলাদেশ কর্নার শট নিয়েছে ১১টি। এতেই বোঝা যায়, বাংলাদেশ কতটা আক্রমণ করেছিল।

কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেললেও সিঙ্গাপুরের গোলমুখে মোটে ১টি শট নিতে পেরেছে বাংলাদেশ। অন্যদিকে সিঙ্গাপুর শট নিয়েছিল ১০টি, এর ৬টিই ছিল গোলমুখে।

আজ গোলপোস্টের নিচে শ্রাবণ ছিলেন প্রাণবন্ত। কিন্তু ৩৫ মিনিটে নূর আদম আবদুল্লার ক্রসে স্টুয়ার্টের যে হেড বাংলাদেশের জালে আশ্রয় নিল, সেটা ঠেকাতে তেমন কোনো চেষ্টাই চালালেন না শ্রাবণ। যেন নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু চেয়ে চেয়ে বল জালে জড়ানো দেখেছেন।

ওই গোল হমজের পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার ম্যাচে ফেরার খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে সাদ আহমেদের ক্রসে শমিত সোমের হেড অল্পের জন্য আশ্রয় নেয়নি জালে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত চেষ্টা চালালেও কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। এতে ন্যূনতম ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের।

এ হারে দুই ম্যাচ শেষে পয়েন্টহীন বাংলাদেশ গ্রুপের তলানীতে। আগামী বৃহস্পতিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
মেসির ওই বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে। আগামী ১লা অক্টোবর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবেন স্কালোনির শিষ্যরা। এ দুটি ম্যাচে মেসি...
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের...
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি
দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন–দুদকের বক্তব্যের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উচ্চ আদালতে রোববার...
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর