বাংলাদেশ দলের দুটি সমস্যার কথা জানালেন কোচ থমাস ডুলি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

এশিয়ান কাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হারের পর গতকাল সোমবার সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেছেন থমাস ডুলির শিষ্যরা। একে তো দুই ম্যাচেই হার, তার ওপর ৪ গোল হজম করেও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। দলের পারফরম্যান্স নিয়ে তাই গভীর বিশ্লেষণ করতে হচ্ছে ডুলিকে।

আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী করেছেন তিনি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন ডুলি।

অবশ্য এর আগেও ডুলি অনেকবার জানিয়েছেন, দলে কোনো স্বীকৃত গোলস্কোরার নেই। সেই পুরোনো কথাই গতকাল নতুন করে বলেছেন ডুলি, ‘আমাদের বড় সমস্যা হলো, গোল করার মতো তেমন কেউ নেই।’ ম্যাচে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারে, এমন কোনো স্ট্রাইকার নেই বলেও আক্ষেপ করেন ডুলি।

আর এই সংকটের জন্য দেশের ঘরোয়া ফুটবল কাঠামোকে দায়ী করেছেন ডুলি। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে, সেটা খুব বেশি বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই।’

ডুলির মতে, নিয়মিত লিগ থাকলে এবং সেখানে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ থাকলে, খেলোয়াড়রা নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে পারত। বিষয়টি ব্যাখ্যা করে ডুলি বলেন, ‘লিগ থাকা খুবই গুরুত্বপূর্ণ; কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়েরা ম্যাচ খেলে ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে।’

ডুলি জানিয়েছেন, এই ঘাটতির প্রভাব জাতীয় দলের প্রস্তুতিতেও পড়ে। ঘরোয়া ফুটবল থেকে পর্যাপ্ত ফুটবলার পাওয়া যায় না বলেই বিদেশে খেলার অভিজ্ঞতা থাকা খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হচ্ছে বলেও জানান তিনি।

হেরে গেলেও এ ম্যাচে প্রাপ্তি একেবারে কম নয়! আগের ম্যাচে যেখানে বাংলাদেশ বলে নিজেদের পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছেন থমাস ডুলির শিষ্যরা।
রোনালদোকে না খেলালেও ম্যাচে ঠিকই জয় পেয়েছে পর্তুগাল। জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে জেসুসের শিষ্যরা। অন্যদিকে নরওয়ের হয়ে একটি গোল ফিরিয়ে দিয়েছেন আর্লিং হলান্ড।
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।  আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র...
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার রংপুরে একটি...
গোপনে নাশকতাকারীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শেরে বাংলানগরে বিএনপির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর