রোনালদো চাইলে আবার জাতীয় দলে ফিরতে পারবে: পর্তুগাল কোচ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম

রোনালদোকে ঘিরে কয়েকদিন ধরেই ব্যাপক উত্তপ্ত পর্তুগালের ফুটবল অঙ্গন। তবে বাইরে উত্তেজনা থাকলে মাঠের পারফরম্যান্সে সেটা বুঝতে দিচ্ছে না জর্জ জেসুসের শিষ্যরা। নেশনস লিগের ম্যাচে গতকাল রোববার রাতে রোনালদোকে ছাড়াই আবারও নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে পর্তুগাল।

এ ম্যাচের পর জেসুস জানিয়েছেন, রোনালদো চাইলে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন। তবে পুরো সিদ্ধান্তটা রোনালদোর ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।

রোনালদোর সঙ্গে জেসুসের বিরোধের শুরু নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে। ওই ম্যাচে রোনালদোকে একাদশেই রাখেননি পর্তুগাল। গত ১৮ বছরে প্রথমবার জাতীয় দলের বেঞ্চে থাকার বিষয়টি ভালোভাবে নেননি রোনালদো। পরে দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। পর্তুগাল কোচ জানান, রোনালদোকে আবারও বেঞ্চে রাখবেন তিনি। কোচের এমন মন্তব্যের পর পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান রোনালদো।

এদিকে রোনালদোকে ছাড়াই টানা তিন ম্যাচ জিতল পর্তুগাল। একই সঙ্গে নিশ্চিত করল নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। গতকাল নরওয়ের বিপক্ষে ম্যাচের পর রোনালদোর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন জেসুস। পর্তুগাল কোচ জানান, রোনালদো খেলতে চাইলে তাঁকে পরের ম্যাচের দলে আবারও ডাকবেন তিনি।

জেসুস বলেছেন, ‘বিষয়টা হচ্ছে, যদি পরের দল ঘোষণার সময় ক্রিস (রোনালদো) আল নাসরের হয়ে খেলা চালিয়ে যান, তাহলে অবশ্যই সে দলে ডাক পাওয়ার মতো খেলোয়াড়। সে চাইলে জাতীয় দলে ফিরতে পারবে।’

পর্তুগাল নিজেদের পরের ম্যাচ খেলবে আগামী নভেম্বরে। ওই ম্যাচের আগে রোনালদোর সঙ্গে আলাপ হলেও সিদ্ধান্ত নেওয়ার ভারটা পর্তুগিজ কিংবদন্তির ওপরই ছেড়ে দেবেন কোচ। এ প্রসঙ্গে জেসুস বলেছেন, ‘সে চাইলে আমরা কথা বলব। এবার দল ঘোষণার আগেও আমরা কথা বলেছিলাম, পরেরবার দল ঘোষণার আগেও কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা নেবে রোনালদোই।’

পর্তুগাল কোচ জানিয়েছেন, ‘জাতীয় দল অধ্যায়টা রোনালদো যেভাবে শেষ করতে চায়, সেভাবেই করা উচিত। কিন্তু কীভাবে শেষ করবে, সেই সিদ্ধান্তটা রোনালদোই নিবে।’

জেসুস যোগ করেন, ‘(এর আগে) আমি ওকে বলেছিলাম, “আমার তোমাকে দরকার।” প্রথমবার দল ঘোষণার সময়ও বলেছিলাম, “আমার তোমাকে দরকার, তোমাকে আমার পাশে দরকার। তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার দরকার।” এখনো আমি একই কথা বলছি।’

প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে আকাশি-সাদা জার্সিতে মেসির অবদানের সম্মানার্থে মেসির জন্য বিশেষভাবে একটি বিদায়ী ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ৬...
এদিকে রোনালদোর সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন তাঁর বোন এলমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দাবি করেন, জাতীয় দলে রোনালদোকে পর্যাপ্ত সম্মান দেওয়া হয়নি। রোনালদো আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...
আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা বলা হলেও এখনো তা হয়নি। আনুষ্ঠানিকভাবে শ্রমিক পাঠানোর কাজ কবে শুরু হবে, তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর