২০২৬ ব্যালন ডি’অর

কোনো পুরস্কার না পেয়েও মেসির নতুন রেকর্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম

বয়স ৩৯ ছাড়িয়েছে। আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলেছেন। তবে জাতীয় দল ছাড়ার আগে সর্বশেষ বিশ্বকাপে রীতিমতো অতিমানবীয় পারফর্ম করেন লিওনেল মেসি। বলতে গেলে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন তিনি। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসির আর্জেন্টিনাকে।

বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে ফেলে ২০২৬ ব্যালন ডি’অর নিজের করে নেন ইংলিশ তারকা হ্যারি কেইন। অন্যদিকে মেসি এবার পঞ্চম হয়েছেন।

তালিকার পাঁচে থাকলেও ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মেসি। আউটফিল্ডের ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি বয়সে ব্যালন ডি’অরের তালিকায় শীর্ষ ৫-এ জায়গা করে নেওয়া ফুটবলার এখন মেসি।

অবশ্য যদি গোলকিপারসহ হিসাব বিবেচনা করা হয়, তাহলে রেকর্ডটা জিয়ানলুইসি বুফনের দখলে। ২০১৭ ব্যালন ডি’অরে চারে থেকে শেষ করেন সাবেক ইতালিয়ান গোলকিপার। তখন তাঁর বয়স ছিল ৩৯ বছর ১০ মাস। অন্যদিকে এবারের ব্যালন ডি’অর ঘোষণার সময় মেসির বয়স ৩৯ বছর ৪ মাস। অর্থাৎ গোলকিপারসহ তালিকার দুইয়ে থাকলেও, আউটফিল্ড ফুটবলারদের মধ্যেই মেসিই সবচেয়ে বেশি বয়সে শীর্ষ ৫-এ থাকলেন।

শীর্ষ-১০ বিবেচনায় নিলে, মেসির মতো পরিসংখ্যান নেই আর কারও নামের পাশে। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ বার ব্যালন ডি’অরের তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে থাকলেন মেসি। এরমধ্যে রেকর্ড ৮বারই ব্যালন ডি’অর জিতেছেন তিনি। অন্যদিকে এ তালিকায় দুইয়ে আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি ব্যালন ডি’অরের শীর্ষ ১০-এ ছিলেন ১৪ বার।

 

মেসি যে ১৬ বার ব্যালন ডি’অর তালিকায় শীর্ষ-১০ এ ছিলেন:

২০০৭: তৃতীয়

২০০৮: দ্বিতীয়

২০০৯: বিজয়ী

২০১০: বিজয়ী

২০১১: বিজয়ী

২০১২: বিজয়ী

২০১৩: দ্বিতীয়

২০১৪: দ্বিতীয়

২০১৫: বিজয়ী

২০১৬: দ্বিতীয়

২০১৭: দ্বিতীয়

২০১৮: পঞ্চম

২০১৯: বিজয়ী

২০২১: বিজয়ী

২০২৩: বিজয়ী

২০২৬: পঞ্চম

শুধু হ্যারি কেইন বা আলেক্সিয়া পুতেয়াসই নয়, গতকাল রাতে সব মিলিয়ে ১৩ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। নিচে এক নজরে দেখে নেওয়া যাক, কোন ক্যাটাগরিতে কে পুরস্কার জিতেছেন।
এল ক্লাসিকো ইতিহাসে প্রথম ৭ ম্যাচে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পের। রেকর্ডটা আগে ছিল লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক বার্সার হয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা প্রথম ৭ ম্যাচে ৬ গোল করে...
বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে লালগালিচায় তারকাদের উপস্থিতি। এটি চলবে প্রায় দেড়ঘণ্টা। এরপর রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন ফ্রান্স ও...
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
একসময় তাঁকে ‘পাপ্পু’ বলে বিদ্রূপ করত বিজেপি। রাজনৈতিক প্রচারে দুর্বল ও অপরিণত নেতা হিসেবে তুলে ধরা হতো। পরপর দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, নিজের নির্বাচনী পরাজয়—সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল,...
মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই...
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি...
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর