ব্যালন ডি’অর দেওয়া হবে কখন, সরাসরি দেখার উপায় কী?

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

অপেক্ষার পালা শেষ। আজ সোমবার রাতে দেওয়া হবে ২০২৬ ব্যালন ডি’অর। লন্ডনের প্যালাডিয়ামে জমকালো এক আয়োজনে ব্যক্তিগত সেরার এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই প্রথমবার যুক্তরাজ্যে আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৯৫৬ সালে প্রথমবার ব্যালন ডি’অর বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই মূলত এবার যুক্তরাজ্যে পুরস্কার বিতরণী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।

তা ব্যালন ডি’অর অনুষ্ঠান কখন শুরু হবে? বাংলাদেশ থেকেই বা কীভাবে দেখা যাবে এই প্রোগ্রাম?

বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে লালগালিচায় তারকাদের উপস্থিতি। এটি চলবে প্রায় দেড়ঘণ্টা। এরপর রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানা ও ইংল্যান্ডের গায়িকা জর্জা স্মিথ।

মূল অনুষ্ঠান রাত ২টায় শুরু হলেও অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার, ছেলেদের ব্যালন ডি’অর বিজয়ীর নাম জানা যাবে। সেই নাম জানতে প্রায় ভোর ৪টা বেজে যেতে পারে!

উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি দেখাবে না। তবে বাংলাদেশ থেকে অফিসিয়ালি দুটি উপায়ে দেখা যাবে এটি। প্রথমত, ডিএজেডএন অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে। দ্বিতীয়ত, ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

শুধু মূল অনুষ্ঠানই নয়, এ দুটি উপায়ে অনুষ্ঠান শুরুর আগের রেড কার্পেটে তারকাদের উপস্থিতিও দেখা যাবে।

কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
ম্যাচডে সেন্ট্রালের দাবি, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড়ই শীর্ষ দুইয়ে থাকতে পারেনি বলে জানানো হয়েছে বার্সেলোনাকে। বিষয়টিকে অন্যায্য মনে করছে কাতালান ক্লাবটি। বার্সার...
অবশেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেস। গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আতলেতিকো। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচ শেষে সমর্থকদের কাছে...
ঢাকার কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার দুপুরে এই আগুনের সূত্রপাত।
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে...
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী তারো আসো ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’–এ  পরিণত হয়েছে। এটি আজ মধ্যরাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ৬...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর