বাংলাদেশের পতাকা হাতে জেনেভায় ফুল ম্যারাথন শেষ করলেন উৎস

আপডেট : ১৩ মে ২০২৫, ১০:৪৭ পিএম

জেনেভা শহরের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্য দিয়ে যাওয়া পথে তিনি দৌড়েছেন ৫ ঘণ্টা ৫৪ মিনিট। অতিক্রম করেছেন ফুল ম্যারাথনের পথ, অর্থাৎ ৪২.১৯৫ কিলোমিটার।

অনানুষ্ঠানিক ফল বলছে, এবারের জেনেভা ম্যারাথনের ‘ফুল ম্যারাথনে’ এটাই বাংলাদেশের উৎস করের পারফরম্যান্স। গত পরশু বিশ্বের প্রায় ১৩৮টি দেশের ২৫ হাজারেরও বেশি দৌড়বিদকে নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ এই ম্যারাথনে শেষ পর্যন্ত ৩১৮৩তম হয়েছেন উৎস। পোডিয়াম তো আর এত সহজে ধরা দেয় না, তবে ইউনিসেফের দাতব্য কাজের অংশ এই ম্যারাথনে বাংলাদেশের একজন দৌড়বিদের ফুল ম্যারাথন সফলভাবে শেষ করাও উদ্‌যাপন করার মতোই ব্যাপার।

ম্যারাথনের সংস্কৃতি বাংলাদেশে এখনো গড়ে ওঠার পথে। উৎসরও দৌড়ের প্রতি টান তৈরি হয়েছে ২০২৩ সাল থেকে, মূলত শারীরিক সুস্থতা আর মানসিক প্রশান্তির জন্যই দৌড়ানো শুরু তাঁর। ঢাকার বিভিন্ন হাফ-ম্যারাথনে দৌড়াতে দৌড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উৎসর এক সময়ে টান তৈরি হয়ে গেছে দৌড়ের প্রতি। বর্তমানে জেনেভা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন, জেনেভাতেই মর্যাদাপূর্ণ ম্যারাথনটাতে দৌড়ানোর সুযোগ আর হাতছাড়া করেননি।

শেষ পর্যন্ত বাংলাদেশের পতাকা হাতে ম্যারাথনের ফিনিশিং লাইনে পৌঁছানোর তৃপ্তিই থেকেছে উৎসর কণ্ঠে, ‘এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের পতাকা বিশ্বের অন্যতম বড় ম্যারাথনে তুলে ধরতে পারা আমার জন্য বিশাল সম্মানের।’

ম্যারাথন শেষ করার পথে চ্যালেঞ্জগুলোর কথাও উঠে এসেছে তাঁর বর্ণনায়, ‘জেনেভা ম্যারাথন ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হিমেল বাতাস আর পাহাড়ি ট্র্যাকের মাঝে ৪২.১৯৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করা সহজ ছিল না। তবে বাংলাদেশের পতাকাটি হাতে নিয়ে যখন ফিনিশিং লাইনে পৌঁছাই, তখন সমস্ত কষ্ট সার্থক মনে হয়েছে।’

 

এক নজরে জেনেভা ম্যারাথন

শুরু: ২০০৫ সালে

ক্যাটাগরি: ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার, রিলে ম্যারাথন, হ্যান্ডবাইক ও হুইলচেয়ার রেইস, নারী (৫ কিমি) ও শিশুদের (১-৫ কিমি) জন্য বিশেষ দৌড়।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর