প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে দেখেন, পাসপোর্ট চিবিয়ে নষ্ট করছে কুকুর

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক, লেরয় কার্টারের জীবনের অন্যতম আনন্দ আর চমকপ্রদ মুহূর্ত ছিল সেটা। কিন্তু একটু পরেই কী চমক অপেক্ষা করছিল কার্টারের জন্য, সেটা ঘুণাক্ষরেও টের পাননি নিউজিল্যান্ডের এ রাগবি খেলোয়াড়। জাতীয় দলে ডাক পাওয়ার কিছুক্ষণ পর কার্টার খেয়াল করেন, তাঁর পাসপোর্ট কামড়ে খাচ্ছে কুকুর! অবিশ্বাস্য এ ঘটনাটা নিজেই বর্ণনা করেছেন কার্টার।

রাগবি চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আজ শুক্রবার আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দেবে নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকস। আগামী ১৭ আগস্ট কর্ডোবায় প্রথম ম্যাচ খেলবে তারা। পরের সপ্তাহে দ্বিতীয় ম্যাচ খেলবে বুয়েনস আইরেসে। চার দলের এ টুর্নামেন্টে নিউজিল্যান্ড, আর্জেন্টিনা ছাড়াও অংশ নেবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।

এ প্রতিযোগিতার জন্য স্কট রবার্টসনের ঘোষিত অল ব্ল্যাকস দলে চারজন নতুন মুখ জায়গা পেয়েছেন, তাদেরই একজন কার্টার। কিন্তু প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন হ্যামিলটন ভিত্তিক চিফসের ইউটিলিটি ব্যাক।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলের সঙ্গে যোগ দিতে উন্মুখ ছিলেন কার্টার। সব কাজ সেরে নিতে কিছুটা ব্যস্তও ছিলেন। একটা পর্যায়ে কার্টার বুঝতে পারেন, কুকুর তাঁর পাসপোর্ট নষ্ট করে ফেলেছে।

ঘটনার বিবরণে কার্টার বলেছেন, ‘পাসপোর্টটা বের করে ছবি তুলে দলের ম্যানেজারকে পাঠিয়েছিলাম। এরপর সেটা পাশের টেবিলে রেখে দেই। আমার সঙ্গী তখন জিমে। বাসায় আমার কুকুরটা একা ছিল। করিডোর দিয়ে বিছানায় উঠে পড়ে। এরপর পাসপোর্ট আর আমার দাঁতের অ্যালাইনার- দুটোই চিবিয়ে ফেলেছে।’

সে সময়কার পরিস্থিতি বর্ণনা করে কার্টার আরও বলেছেন, ‘গতকাল পরিস্থিতি একেবারে যাচ্ছেতাই হয়েছিল। ইমার্জেন্সি পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছিলাম। তবে এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এমন কিছু আমার সঙ্গে ঘটবে। তাই খুব বেশি চাপ নেইনি।’

বিশ্বকাপের গ্রুপ জি’তে রাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে মিশর। অন্য ম্যাচে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুই ম্যাচকে ঘিরে দলগুলোর প্রস্তুতি, তারকা ফুটবলার ও সম্ভাবনার বিশ্লেষণ।
নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড মূলত অপেশাদার খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া এ দলটার অধিকাংশ ফুটবলারদের মূল পেশা ফুটবল নয়। ইংলিশ সংবাদমাধ্যম বিসিবির প্রতিবেদনের তথ্যানুসারে,...
মোট ১ লাখ ৮২ হাজার ৭৬১ ডলার ৬৪ সেন্ট জালিয়াতি করেছেন চিনি। বাংলাদেশি মূল্যমানে যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার একটু বেশি।
জুনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে তারা। সেখানে একটা চমক দেখানোর চেষ্টা তো যুক্তরাষ্ট্র করবেই! সে পথে প্রস্তুতিতে ঘাটতি রাখছে না দেশটির ক্রিকেট। এমনই যে, বিশ্বকাপে চোখ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর