ওয়াডায় নিষিদ্ধ তালিকায় যোগ হলো কার্বন মনোক্সাইড

আগামী বছর থেকে চাইলেই কার্বন মনোক্সাইড নিতে পারবেন না অ্যাথলেটরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

বিশ্ব মাদক বিরোধী সংস্থা (ওয়াডা) আগামী বছর থেকে ডায়াগনস্টিক এর কাজে ব্যবহার না হলে কার্বন মনোক্সাইড গ্রহণ নিষিদ্ধ করতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর।

সাধারণত অ্যাথলেটদের শরীরে রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা বোঝানোর জন্য কার্বন মনোক্সাইড গ্যাসটি ব্যবহৃত হয়। বিশেষ করে হিমোগ্লোবিন লেভেল বোঝার ক্ষেত্রে এটি বেশ কার্যকর। কিন্তু বলা হয়, অনেক অ্যাথলেট নিয়মিত এই গ্যাস ব্যবহার করছেন, এতে নাকি পারফরম্যান্সে উন্নতি হয়।

এরই মধ্যে আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই) চিকিৎসা কাজের বাইরে কার্বন মনোক্সাইড ব্যবহার নিষিদ্ধ করেছে। আর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওয়াডা জানিয়েছে, কার্বন মনোক্সাইড ব্যবহার করলে এরিথ্রোপয়েসিস- নতুন লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া  তরান্বিত করে। আর একজন অ্যাথলেটের জন্য লোহিত রক্তকণিকা দ্রুত সৃষ্টি হওয়াটা গুরুত্বপূর্ণ।

ওয়াডা বিবৃতিতে জানিয়েছে, ‘ডায়াগনস্টিক এর জন্য, যেমন হিমোগ্লোবিনের পরিমাণ জানার জন্য বা ফুসফুসের ক্ষমতা বোঝার জন্য কার্বন মনোক্সাইড ব্যবহার নিষিদ্ধ নয়। অবৈধ ব্যবধার এবং প্রাকৃতিক পদ্ধতিতে গ্রহণ যেমন (ধূমপান), পরিবেশ (যানবাহনের ধোঁয়া) ও ডায়াগনস্টিক এর মধ্যে পার্থক্য করার জন্য বর্তমানের এই শব্দ ব্যবহার করা হচ্ছে।’

ওয়েবসাইট এস্কেপ কালেকটিভ একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে এ বছর ট্যুর ডি ফ্রান্সে বেশ কয়েকটি দল অনুশীলনের সর্বোচ্চ পেতে কার্বন মনোক্সাইড ব্যবহার করেছে।

কয়েক দিন আগেই প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন আল নাসেরের হয়ে। এবারে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের জরিপে আরও একবার বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের স্বীকৃতি পেলেন পর্তুগিজ...
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের শীর্ষ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। অসুস্থতার কারণে ওষুধ সেবনের দাবি করলেও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় শাস্তির মুখে পড়েছেন তিনি।...
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। যদিও টুর্নামেন্টের সুপার ফোরের চার দল নিশ্চিত হয়েছে গতকাল বৃহস্পতিবারই। তাই আজকের ভারত-ওমান ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুদলের...
এশিয়া কাপের ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। দুদলই এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি করে ম্যাচ খেলে একটিতে জিতেছে। ফলে সুপার ফোরে ওঠার লড়াইয়ে দুদলের জন্য আজকের ম্যাচটি অলিখিত...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর