অসুস্থতার কারণে ওষুধ খেয়েছিলেন, কিন্তু নিয়ম না মানায় পড়লেন বিপদে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

ডোপ টেস্টে পজিটিভ হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা, ওয়াডা এই নিষেধাজ্ঞা দিয়েছে ২৬ বছর বয়সী অ্যাথলেটকে। অসুস্থতার কারণে ওষুধ সেবন করলেও নিয়ম না মানায় ক্যারিয়ারে মহাসংকট মাবিয়ার। এসএ গেমসে দুবার স্বর্ণজয়ী এই ভারোত্তোলক আপিল করা নিয়েও আছেন শঙ্কায়।

ভারোত্তোলনে লাল-সবুজের বিজ্ঞাপন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে স্বর্ণ জিতে দেশকে গর্বিত করেছিলেন। পোডিয়ামে পতাকা ও তাঁর কান্না সবাইকে নাড়িয়ে দিয়েছিল।

সেই মাবিয়ার ক্যারিয়ার হুমকির মুখে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া - সবখানেই দুই বছরের জন্য নিষিদ্ধ তিনি। গত ২৯ অক্টোবর ঢাকায় নেওয়া মাবিয়ার নমুনায় নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াডা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এরই মধ্যে তাঁকে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে।

মাবিয়ার দাবি, অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করেছিলেন তিনি। কিন্তু নিয়ম অনুযায়ী ফেডারেশন বা অলিম্পিক কমিটিকে আগে থেকে সেই তথ্য না জানানোয় তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাচ্ছেন মাবিয়া। তবে আপিল প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল ও জটিল।

শাস্তি না কমলে, ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন মাবিয়া। দেশের অন্যতম সফল এই অ্যাথলিটের সংকটে সতর্ক অবস্থানে অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভবিষ্যতে অ্যাথলিট ও কোচদের ডোপিং বিষয়ে আরও সচেতন করতে বিশেষ সেশনের পরিকল্পনা করছে সংস্থাটি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর