প্যারালিম্পিকে রাশিয়া-বেলারুশের অ্যাথলেট

সেপ্টেম্বরের রায়ের সুযোগ নিচ্ছেন ১০ জন, তবে সেখানেও আছে শর্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালাতে শুরু করে রাশিয়া। সে ঘটনার প্রেক্ষাপটে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা নামতে থাকে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। সেই ঘটনায় রাশিয়া খেলতে পারেনি ২০২২ ফিফা বিশ্বকাপও।

শুধু ফুটবলেই নয়, রাশিয়ার ওপর প্যারালিম্পিক প্রতিযোগিতাতেও নিষেধাজ্ঞা জারি হয়। রাশিয়ার সঙ্গে মিত্র দেশ বেলারুশের ক্ষেত্রেও একই শাস্তি বহাল করে প্যারালিম্পিক কমিটি। তবে ২০২৩ সালে সেই নিষেধাজ্ঞায় আংশিক পরিবর্তন আসে। তখন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, তবে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং নিরপেক্ষ পতাকার অধীনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাদের।

গত সেপ্টেম্বরে সেই আংশিক নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। অর্থাৎ, ওই দুই দেশের অ্যাথলেটদের নিজ নিজ দেশের পতাকার অধীনে প্যারালিম্পিকে অংশ নিতে বাধা থাকছে না। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুযোগ নিয়ে আসন্ন শীতকালীন প্যারালিম্পিকে ৬ রুশ ও ৪ বেলারুশ অ্যাথলেট নিজ দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও প্যারালিম্পিকে অন্তর্ভুক্ত ৬ স্পোর্টস ইভেন্টের সবগুলোতে অংশ নিতে পারবেন না ওই রাশিয়া ও বেলারুশের ১০ প্রতিযোগী। কারণ ৬টি স্পোর্টস কমিটির মধ্যে চারটিরই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা দেশ দুটির ওপর নিষেধাজ্ঞা বহালের সিদ্ধান্ত রেখেছে।

তাহলে ওই ১০ প্রতিযোগী কোন দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে? বিসিবি জানিয়েছে, শুধু স্কিইং ও স্নোবোর্ডে লড়তে পারবেন তারা। গত ডিসেম্বরে এই দুটি খেলার নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে করা আপিলে জিতেছিল রাশিয়া ও বেলারুশ। তখন থেকেই এই দুটি খেলায় অংশ নেওয়ার সুযোগের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও নাম ওঠে দেশদুটির।

আইপিসিও নিশ্চিত করেছে, ওই ১০ জন প্রতিযোগী এবার প্যারালিম্পিকে ওই দুটি ইভেন্টে অংশ নেবেন। বিবৃতিতে আইপিসি বলেছে, ‘এনপিসি রাশিয়াকে মোট ছয়টি কোটা দেওয়া হয়েছে: প্যারা-আল্পাইন স্কিইংয়ে দুটি (একজন পুরুষ, একজন নারী), প্যারা-ক্রস কান্ট্রি স্কিইংয়ে দুটি (একজন পুরুষ, একজন নারী) এবং প্যারা-স্নোবোর্ডে দুটি (উভয়ই পুরুষ)।’

বেলারুশের ক্ষেত্রে লেখা হয়েছে, ‘এনপিসি বেলারুশকে মোট চারটি কোটা দেওয়া হয়েছে, সবগুলোই ক্রস-কান্ট্রি স্কিইংয়ে (একজন পুরুষ ও তিনজন নারী)।’

তবে এই দেশ দুটির অ্যাথলেটদের নিজ পতাকার অধীনে অংশ নেওয়ার সুযোগ প্রদানের সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের সংস্কৃতিবিষয়ক সচিব লিসা ন্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘ইউক্রেনে নৃশংস আগ্রাসন চলমান থাকা অবস্থায় রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিজ নিজ পতাকার অধীনে অংশগ্রহণের অনুমতি দেওয়া একটি ভয়াবহ বার্তা দেয়। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির উচিত, জরুরিভাবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।’

উল্লেখ্য, আগামী ৬ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে মিলান-কর্টিনা শীতকালীন প্যারালিম্পিক।

 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর