এশিয়ান গেমস হকির বাছাইপর্ব 

প্রথমবার খেলতে গিয়েই ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম

রূপকথার গল্পই যেন রচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। কখনো হকিতে মেয়েদের সিনিয়র জাতীয় দল ছিল না। অবশেষে প্রথমবার দল গঠন করে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলতে গিয়ে একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশের মেয়েরা।

দুর্দান্ত পারফরম্যান্সে আজ সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের বাছাই পর্বের হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের মূল পর্ব অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল।

ম্যাচের অষ্টম মিনিটে আইরিন আক্তার রিয়া ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন।  ১২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় সিঙ্গাপুর। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। পরের দুই কোয়ার্টারে দুই দলের কেউ আর গোল করতে পারেনি।

ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। ছবি: হকি ফেডারেশন

তবে শেষ কোয়ার্টারে এসেই চমক দেখায় বাংলাদেশ। ম্যাচের শেষ চার মিনিটে দুইটি গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৭ ও ৫৮তম মিনিটে রিয়া টানা দুটি ফিল্ড গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ৩-১ গোলে জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। 

এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের হকি দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অভিষেক আসরেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। চাইনিজ তাইপে ও স্বাগতিক ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। যেখান থেকে নির্ধারণ হবে বাংলাদেশের প্রতিপক্ষ। 

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর