বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ

এক ইরানির সঙ্গে খেলায় পেরে উঠলেন না বিশ্বসেরা ট্রাম্প

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম

বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপে সবাইকে রীতিমত চমকে দিয়েছেন ইরানের হোসেন ভাফায়েই। সোমবার বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইংলিশ তারকা জুড ট্রাম্পকে হারিয়েছেন ৩১ বছর বয়সী হোসেন ভাফায়েই। ট্রাম্পকে ১৩-১২ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই ইরানিয়ান।

কোয়ালিফায়ার ভাফায়েই অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়ে ২৫তম ফ্রেমে ৯১ রানের ব্রেক করেন হোসেন এবং ১৩-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন। 

জুড ট্রাম্প ২০১৯ সালের শিরোপার সঙ্গে এবার আরেকটি শিরোপার দাবিদার ছিলেন। তবে শুরুতে এগিয়ে থেকেও পারেননি এই ইংলিশম্যান। প্রথমে ১০-৭ এবং ১২-১১ ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত ভাফায়েই তাকে জিততে দেননি।

ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল ইরানি খেলোয়াড়কে ট্রাম্প আন্তরিকভাবে অভিনন্দন জানান। ৩১ বছর বয়সী ভাফায়েই ২০২২ সালে ক্রুসিবলে অভিষেকেই ট্রাম্পের কাছে হেরেছিলেন, তবে এবার সেই প্রতিশোধ নিতে ভুল করেননি। 

ম্যাচ শেষে ভাফায়েই বিবিসিকে বলেন, ‘ও (ট্রাম্প) খুবই কঠিন প্রতিপক্ষ। আমি টেবিলের ভেতরে ও বাইরে তাকে সম্মান করি।’

ভোটের ব্যবধান কম-বেশি হওয়ার পেছনে প্রভাব ফেলছে ভোটের খরচ। প্রতিটি ভোট দিতে একজন সমর্থককে দিতে হচ্ছে ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা)। একজন সমর্থক চাইলে অর্থ খরচ করে একাধিকবার ভোট দিতে পারবেন। আবার একই...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন,...
শরীয়তপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞায় মৎস্য বিভাগের চলমান অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর জাজিরা উপজেলার পালেরচর এলাকায় এ হামলা হয়। 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর