অস্ট্রেলিয়ায় আজ ইতিহাস শুধু শামার আর ওয়েস্ট ইন্ডিজই গড়েনি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম

মেলবোর্ন পার্কে পঞ্চম সেটের দশম গেমটার পয়েন্ট নির্ধারিত হতেই রড লেভার অ্যারেনার নীল কোর্টে হাত-পা দুদিকে ছড়িয়ে শুয়ে পড়লেন ইয়ানিক সিনার। না, হতাশায় নুয়ে পড়েননি ২২ বছর বয়সী ইতালিয়ান টেনিস তারকা। তাঁর দেশের ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন সিনার। সেটাও আবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে।

তৃতীয় বাছাই দানিল মেদভেদেভের বিপক্ষে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম দুই সেট ৬-৩, ৬-৩ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন সিনার। অনেকেই তখন ইতালিয়ান তরুণ টেনিস তারকার স্বপ্নযাত্রার গল্পে এ দফায় সমাপ্তিরেখা দেখছিলেন। কিন্তু এত সহজে হার মানতে নারাজ সিনার। রুশ টেনিস তারকার বিপক্ষে তৃতীয় সেটে ৬-৪ গেমে জয় তুলে নেন।

ধারাবাহিকতা বজায় রাখেন চতুর্থ সেটেও। একই ব্যবধানে জিতে ম্যাচ টেনে নিয়ে যান পঞ্চম সেটে। শেষ সেটে ৬-৩ গেমে জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান ২২ বছর বয়সী সিনার। উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককে ২৮তম বিজয়ী সিনার।

ক্রিকেটে আজ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ারই মাটিতে ২৭ বছর পর টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তরুণ উইন্ডিজ দলের ইতিহাস গড়ার পথে অবিশ্বাস্য বোলিংয়ে রেকর্ড গড়েছেন শামার জোসেফ। এরপর টেনিসে অস্ট্রেলিয়ানরা দেখল সিনারের ইতিহাস।

ইতালির ইতিহাসে প্রথম টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জেতার কীর্তি গড়েছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই। এর আগে মাত্র দুজন ইতালিয়ান গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। এর মধ্যে পিয়েত্রাঞ্জেলি ১৯৫৯ ও ১৯৬০ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। ১৯৭৬ মৌসুমে দ্বিতীয় ইতালিয়ান হিসেবে ফরাসি ওপেন জিতেছিলেন আদ্রিয়ানো পানাত্তা। 

অবশ্য একটা জায়গায় স্বদেশি দুজনকে ছাড়িয়ে গেছেন সিনার। মাত্র ২২ বছর ১৬৫ দিনে অস্ট্রেলিয়ান ওপেন জিতে উন্মুক্ত যুগে ইতালির নারী-পুরুষ সব মিলিয়ে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সিনার। কেবল ইতালির ইতিহাসে নয়, ২০০৮ সালে নোভাক জোকোভিচের পর অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেন। উন্মুক্ত যুগের ইতিহাস বিবেচনায় নিলে অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য তৃতীয় সর্বকনিষ্ঠ শিরোপাজয়ী সিনার।

উন্মুক্ত যুগে ২৩ বছরের কম বয়সীদের মধ্যে সিনার মাত্র দ্বিতীয় টেনিস খেলোয়াড়, যিনি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছেন। এর আগে ১৯৭৪ সালে ১৮ বছর ১০ দিন বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রথম দুই সেট হেরেও শেষ হাসি হেসেছিলেন বিয়র্ন বোর্গ।

অন্যদিকে নিজের ভাগ্যকে দুষতেই পারেন মেদভেদেভ। সর্বশেষ চার মৌসুমের তিনবারই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল হেরে খালি হাতে ফিরতে হলো রুশ টেনিস তারকাকে। অথচ সেমিফাইনালে আলেক্সজান্ডার জভেরেভের বিপক্ষে প্রথম দুই সেটে হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে উঠেছিলেন তিনি।

ফাইনালে হারায় কিছু রেকর্ডে উঠেছে মেদভেদেভের নামও। উন্মুক্ত যুগে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম তিনটি ফাইনাল হেরেছেন রুশ টেনিস তারকা। এর আগে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে প্রথম তিন অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছিলেন।

উন্মুক্ত যুগে মেদভেদেভই একমাত্র খেলোয়াড়, যিনি ভিন্ন গ্র্যান্ড স্ল্যামে প্রথম দুই সেটে এগিয়ে গিয়েও হেরেছেন। এর আগে ২০২২ সালের অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের বিপক্ষে দুই সেটে সামনে থেকেও শেষমেষ খালি হাতে ফিরেছেন মেদভেদেভ।

অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে কাজাখস্তানের এলেনা রিবাকিনা যা করে দেখালেন তা দেখে যে কেউই এটা বলতে পারেন। ফাইনাল সেটে ০-৩ গেমে পিছিয়ে পড়ে নিজের সার্ভে ৩০-৩০ পয়েন্টে ছিলেন রিবাকিনা। এমন...
অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে জোকোভিচ
ক্যারিয়ারের ২৫ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে থাকা সার্বিয়ান তারকার বিদায় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু তৃতীয় সেটে গড়ানো ম্যাচে কী অপেক্ষা করছে, সেটা তখন কল্পনারও বাইরে ছিল। দুর্দান্ত...
জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। তবে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের চ্যাম্পিয়ন না হতেই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান। ডোপ...
প্রথম সেট চলাকালেই বাঁ পায়ের সমস্যায় ভুগতে দেখা গেছে জোকোভিচকে। এ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও খেলার মাঝে (প্রথম সেটের মাঝে) মেডিকেল টাইম আউট নিয়েছিলেন সার্বিয়ান তারকা। পরে কোর্টে ফিরেছিলেন টেপ...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখনো নিখোঁজ...
নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল বার্ন...
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুদ্ধ আর অবরোধের মধ্যে ইয়েমেনের তাইজ শহরে ভয়াবহ সংকটে সাধারণ মানুষ। আকাশছোঁয়া খাদ্য ও জ্বালানির দাম, কোথাও আবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও, চড়া দামের কারণে তা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর